পেটের ভিতর হাত পা সেঁধিয়ে যাওয়া
পেটের ভিতর হাত পা সেঁধিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া।
পেট
পেট [ pēṭa ] বি. 1 উদর, জঠর; 2 পাকস্হলী (জলটুকুও পেটে থাকছে না); 3 গর্ভ (পেটে ধরা); 4 (অশি.) গর্ভসঞ্চার (পেট হয়েছে); 5 মন (পেটের কথা পেটেই রাখো); 6উদরান্ন (পেট চালানো)। [তা. পেটু?]। পেট আঁটা ক্রি. বি. কোষ্ঠবদ্ধ হওয়া। পেট কাটা ক্রি. বি. (কথ্য) পেটে অস্ত্রোপচার করা। পেট-কাটা বিণ. পেট দেখা যায় এমন (পেট-কাটা ব্লাউজ); পেট কাটা গেছে বা কাটা হয়েছে এমন। পেট খসা ক্রি. বি. (অশি.) গর্ভপাত হওয়া। পেট খারাপ হওয়া ক্রি. বি. উদরাময় হওয়া, পাতলা পায়খানা হওয়া। পেট গরম হওয়া ক্রি. বি. বদহজম হওয়া। পেঁট চলা ক্রি. বি. পেটের খোরাক জোগাড় হওয়া। পেট চালানো ক্রি. বি. নিয়মিতভাবে পেটের খোরাক জোগাড় করা। পেট নামা ক্রি. বি. পাতলা পায়খানা হওয়া। পেট ফাঁপা ক্রি. বি. বদহজমের...