পেঁট চলা

পেঁট চলা ক্রি. বি. পেটের খোরাক জোগাড় হওয়া।

পেট চালানো

পেট চালানো ক্রি. বি. নিয়মিতভাবে পেটের খোরাক জোগাড় করা।

পেট নামা

পেট নামা ক্রি. বি. পাতলা পায়খানা হওয়া।

পেটনি

পেটন, পেটনি [ pēṭana, pēṭani ] যথাক্রমে পিটন ও পিটনি -র রূপ।

পেটন

পেটন, পেটনি [ pēṭana, pēṭani ] যথাক্রমে পিটন ও পিটনি -র রূপ।

পেটসর্বস্ব

পেটসর্বস্ব বিণ. কেবল খাওয়ার কথা বলে বা ভাবে এমন; পেটুক।

পেট হওয়া

পেট হওয়া ক্রি. বি. (অশি.) গর্ভসঞ্চার হওয়া।

পেটে আসা

পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া (সেই বছরই তাঁর প্রথম সন্তান পেটে আসে)।

পেটে থাকা

পেটে থাকা ক্রি. বি. 1 হজম হওয়া (কোনো খাবারই তার পেটে থাকে না); 2 মনে গোপন থাকা (কোনো কথাই তার পেটে থাকে না)।