প পেতনী পেতনি, (বর্জি.) পেতনী [ pētani, (barji.) pētanī ] বি. 1 প্রেতিনী, স্ত্রী-ভূত; 2 (ব্যঙ্গে) কদাকার বা নোংরা চেহারার স্ত্রীলোক। [সং. প্রেত + বাং. ইনি]।
প পেতনি পেতনি, (বর্জি.) পেতনী [ pētani, (barji.) pētanī ] বি. 1 প্রেতিনী, স্ত্রী-ভূত; 2 (ব্যঙ্গে) কদাকার বা নোংরা চেহারার স্ত্রীলোক। [সং. প্রেত + বাং. ইনি]।
প পেড়া পেড়া1 [ pēḍ়ā1 ] বি. বেতের ঝাঁপি বা প্যাঁটরা। [সং. পেটক]। পেড়া2, প্যাড়া [ pēḍ়ā2, pyāḍ়ā ] বি. ক্ষীরের সন্দেশজাতীয় মিঠাইবিশেষ। [হি. পেড়া]।
প পেট্রল পেট্রল [ pēṭrala ] বি. জ্বালানিরূপে ব্যবহৃত কেরোসিনজাতীয় খনিজ তেলবিশেষ। [ইং. petrol]। পেট্রলপাম্প বি. যেখানে পেট্রল সঞ্চিত ও বিক্রয় হয়।
প পেটোয়া পেটোয়া [ pēṭōẏā ] বিণ. 1 অনুগত, বশংবদ; 2 তল্পিবাহক (তাঁর পেটোয়া লোকেরাই সমস্ত সুবিধা ভোগ করছে)। [দেশি]।
প পেটো পেটো1 [ pēṭō1 ] বিণ. 1 পাটের তৈরি (পেটো দড়ি); 2 পাটজাত; 3 পাটসম্পর্কিত। [বাং. পাট + উয়া > ও]। পেটো2 [ pēṭō2 ] বি. 1 কলাগাছের খোলা; 2 কপালের উপর পাতার মতো করে কেশবিন্যাশ (পেটো পাড়া)। [সং. পত্র]। পেটো3 [ pēṭō3 ] বি. (কথ্য) পটকা, ছোটো হাতবোমা। [দেশি]।
প পেটেণ্ট পেটেণ্ট [ pēṭēṇṭa ] বি. সরকারি আদেশবলে দ্রব্যাদি বিক্রয়ের বা প্রস্তুত করার একচেটিয়া অধিকার (পেটেণ্ট করা)। ☐ বিণ. 1 স্বত্ব সংরক্ষিত হয়েছে এমন (পেটেণ্ট ওষুধ); 2 (আল.) একঘেয়ে, বৈচিত্রহীন (পেটেণ্ট রসিকতা)। [ইং. patent]।