পেশকার

পেশকার বি. যে কর্মচারী বিচারকের সামনে প্রয়োজনীয় নথিপত্র উপস্হাপিত করে বা তা সংরক্ষণ করে।

পেশকারি

পেশকারি বি. পেশকারের কাজ বা পদ (বড়ো আদালতে পেশকারি করে)।

পেশ

পেশ [ pēśa ] বি. 1 সম্মুখে স্হাপন (নজরানা পেশ করা); 2 নিবেদন, দাখিল (আরজি পেশ করা)। [ফা. পেশ]। পেশকস বি. নজরানা, উপহার। পেশকার বি. যে কর্মচারী বিচারকের সামনে প্রয়োজনীয় নথিপত্র উপস্হাপিত করে বা তা সংরক্ষণ করে। পেশকারি বি. পেশকারের কাজ বা পদ (বড়ো আদালতে পেশকারি করে)।

পেল্লয়

পেল্লায়, (বিরল) পেল্লয় [ pēllāẏa, (birala) pēllaẏa ] বিণ. বিশাল, মস্ত (পেল্লায় বাড়ি ফেঁদেছে)। [সং. প্রলয়]।

পেল্লায়

পেল্লায়, (বিরল) পেল্লয় [ pēllāẏa, (birala) pēllaẏa ] বিণ. বিশাল, মস্ত (পেল্লায় বাড়ি ফেঁদেছে)। [সং. প্রলয়]।

পেলিকান

পেলিকান [ pēli-kāna ] বি. বড়ো থলির মতো ঠোঁটযুক্ত হাঁসজাতীয় পাখিবিশেষ, গগনবেড়। [ইং. pelican]।

পেন

পেন1 [ pēna1 ] বি. 1 ফাউনটেন পেন, ঝরনা-কলম; 2 কলম। [ইং. pen]। পেন2 [ pēna2 ] বি. 1 ব্যথা (বুকে পেন হচ্ছে); 2 গর্ভবেদনা (পোয়াতির পেন উঠেছে)। [ইং. pain]।

পেরোনো

পেরোনো, পেরনো [ pērōnō, pēranō ] বি. ক্রি. 1 পার হওয়া, অতিক্রম করা (নদী পেরোনো; রাস্তা পেরিয়েছে); 2 অতিবাহিত হওয়া (দশ দিন পেরিয়েছে, বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে)। [পারানো দ্র]।

পেয়ে

-পেয়ে [ -pēẏē ] বিণ. পা-যুক্ত, পা-বিশিষ্ট (চারপেয়ে)। [বাং. পায়া]।

পেয়ালা

পেয়ালা [ pēẏālā ] বি. চা ইত্যাদি পান করার হাতলযুক্ত ছোটো কাপ; পানপাত্র। [ফা. পিয়ালা]।