প পেশা পেশা [ pēśā ] বি. 1 বৃত্তি, ব্যাবসা; 2 (আল.) জীবিকা; 3 অভ্যাস। [ফা.]। পেশাকার বি. বেশ্যা, গণিকা। পেশাদার বিণ. কোনো কাজ কেবল ব্যাবসা হিসাবে করে এমন, ব্যবসায়ী। পেশাদারি বি. পেশাদারের বৃত্তি বা কাজ। ☐ বিণ. পেশাদারসম্বন্ধীয় (পেশাদারি দৃষ্টিভঙ্গি)।
প পেলব পেলব [ pēlaba ] বিণ. 1 অত্যন্ত কোমল (পেলব অঙ্গ); 2 মৃদু; 3 কৃশ, ক্ষীণ; 4 ভঙ্গুর; 5 লঘু। [সং. √ পিল্ + অব]। বি. পেলবতা।
প পেরনো পেরোনো, পেরনো [ pērōnō, pēranō ] বি. ক্রি. 1 পার হওয়া, অতিক্রম করা (নদী পেরোনো; রাস্তা পেরিয়েছে); 2 অতিবাহিত হওয়া (দশ দিন পেরিয়েছে, বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে)। [পারানো দ্র]।