প্রৌঢ়া

প্রৌঢ়া স্ত্রী. প্রৌঢ় [ prauḍh় ] বিণ. যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি অবস্হাপ্রাপ্ত, মাঝবয়সি; প্রবীণ। [সং. প্র + √ বহ্ + ত]। বি.প্রৌঢ়তা, প্রৌঢ়ত্ব। প্রৌঢ়ি বি. 1 সম্পূর্ণতা, পরিপূর্ণতা; 2 প্রবৃদ্ধি; 3 সামর্থ্য, যোগ্যতা; 4 উদ্যোগ, অধ্যবসায়; 5 নিপুণতা। প্রৌঢ়িবাদ বি. প্রগল্ভতাযুক্ত বা হঠকারিতাপূর্ণ উক্তি।

প্রৌঢ়

প্রৌঢ় [ prauḍh় ] বিণ. যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি অবস্হাপ্রাপ্ত, মাঝবয়সি; প্রবীণ। [সং. প্র + √ বহ্ + ত]। স্ত্রী. প্রৌঢ়া। বি.প্রৌঢ়তা, প্রৌঢ়ত্ব। প্রৌঢ়ি বি. 1 সম্পূর্ণতা, পরিপূর্ণতা; 2 প্রবৃদ্ধি; 3 সামর্থ্য, যোগ্যতা; 4 উদ্যোগ, অধ্যবসায়; 5 নিপুণতা। প্রৌঢ়িবাদ বি. প্রগল্ভতাযুক্ত বা হঠকারিতাপূর্ণ উক্তি।

প্রোৎসাহ

প্রোৎসাহ [ prōt-sāha ] বি. 1 প্রবল উত্সাহ; 2 প্রবল প্রযত্ন; 3 প্রবল উত্তেজনা। [সং. প্র + উত্সাহ]। প্রোৎসাহক বিণ. উত্সাহদাতা। প্রোৎসাহন বি. বিশেষভাবে উত্সাহদান। প্রোৎসাহিত বিণ. অতিশয় উত্সাহপ্রাপ্ত; অতিশয় উত্সাহযুক্ত।

প্রেষিকা

প্রেষিকা স্ত্রী. প্রেষক বিণ. প্রেষণকারী; প্রেরক।

প্রেষক

প্রেষক বিণ. প্রেষণকারী; প্রেরক। স্ত্রী. প্রেষিকা।

প্রোষ্ঠপদ

প্রোষ্ঠপদ [ prōṣṭhapada ] বি. ভাদ্রমাস। [সং. প্রোষ্ঠ (=গোরু) পদ (=পা)]।

প্রোষিতভার্য

প্রোষিতপত্নীক, প্রোষিতভার্য বি. যে স্বামীর পত্নী প্রবাসে বা বিদেশ আছে।