পৈতৃক

পৈতৃক, পৈত্র, পৈত্র্য [ paitṛka, paitra, paitrya ] বিণ. পিতাসম্বন্ধীয় বা পিতার কাছ থেকে প্রাপ্ত। [সং. পিতৃ + ইক, অ, ]।

পৈঠা

পৈছা, পৈঠা [ paichā, paiṭhā ] যথাক্রমে পইছা ও পইঠা -র বানানভেদ।

পৈছা

পৈছা, পৈঠা [ paichā, paiṭhā ] যথাক্রমে পইছা ও পইঠা -র বানানভেদ।

পেষণী

পেষণি, পেষণী [ pēṣaṇi, pēṣaṇī ] বি. পেষণ করার যন্ত্র; শিলনোড়া; জাঁতা। [সং. √ পিষ্ + অন + ই, ঈ]।

পেষণি

পেষণি, পেষণী [ pēṣaṇi, pēṣaṇī ] বি. পেষণ করার যন্ত্র; শিলনোড়া; জাঁতা। [সং. √ পিষ্ + অন + ই, ঈ]।

পেষণ

পেষণ [ pēṣaṇa ] বি. 1 বাটা, দর্মন, চূর্ণন (পেষণযন্ত্র); 2 (গৌণ অর্থে) পীড়ন (দারিদ্রের কঠিন পেষণ)। [সং. √ পিষ্ + অন]। পেষিত, পিষ্ট বিণ. পেষণ।

পেশোয়া

পেশোয়া [ pēśōẏā ] বি. 1 পূর্বতন মারাঠা রাজ্যের প্রধানমন্ত্রী বা তাঁর বংশ; 2 মারাঠা রাজ্যের নেতৃবংশ। [ফা. পেশ্বা]।

পেশিশক্তি

পেশিশক্তি বি. 1 পেশির শক্তি; 2 (আল.) দৈহিক শক্তি, বাহুবল।

পেশী

পেশি, পেশী [ pēśi, pēśī ] বি. 1 শরীরের যে-কোনো অংশের মাংসপিণ্ড, muscle; 2 তরবারির খাপ বা কোষ। [সং. √ পিশ্ + ই, ঈ]। পেশিশক্তি বি. 1 পেশির শক্তি; 2 (আল.) দৈহিক শক্তি, বাহুবল।

পেশি

পেশি, পেশী [ pēśi, pēśī ] বি. 1 শরীরের যে-কোনো অংশের মাংসপিণ্ড, muscle; 2 তরবারির খাপ বা কোষ। [সং. √ পিশ্ + ই, ঈ]। পেশিশক্তি বি. 1 পেশির শক্তি; 2 (আল.) দৈহিক শক্তি, বাহুবল।