পৈশুন্য

পৈশুন, পৈশুন্য [ paiśuna, paiśunya ] বি. পিশুনের ভাব বা আচরণ; খলতা; ক্রূরতা, হিংসা বা দ্বেষ, malice (বি.প.); অলীক দোষের আবিষ্কার। [সং. পিশুন + অ, য]।

পৈশুন

পৈশুন, পৈশুন্য [ paiśuna, paiśunya ] বি. পিশুনের ভাব বা আচরণ; খলতা; ক্রূরতা, হিংসা বা দ্বেষ, malice (বি.প.); অলীক দোষের আবিষ্কার। [সং. পিশুন + অ, য]।

পৈশাচিক

পৈশাচিক বিণ. পিশাচসুলভ; পিশাচসম্বন্ধীয়; অত্যন্ত নিষ্ঠুর বা ভয়াবহ। স্ত্রী. পৈশাচিকী।

পৈশাচী

পৈশাচী বিণ. পিশাচ-এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. উত্তর-পশ্চিম ভারতে প্রাচীন যুগে প্রচলিত প্রাকৃত ভাষাবিশেষ।

পৈশাচ

পৈশাচ [ paiśāca ] বিণ. পিশাচসম্বন্ধীয়; পিশাচসুলভ। ☐ বি. ছল কৌশল বা বলপ্রয়োগের দ্বারা সংঘটিত বিবাহপদ্ধতিবিশেষ। [সং. পিশাচ + অ]। পৈশাচী বিণ. পিশাচ-এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. উত্তর-পশ্চিম ভারতে প্রাচীন যুগে প্রচলিত প্রাকৃত ভাষাবিশেষ। পৈশাচিক বিণ. পিশাচসুলভ; পিশাচসম্বন্ধীয়; অত্যন্ত নিষ্ঠুর বা ভয়াবহ। স্ত্রী. পৈশাচিকী।

পৈত্ত

পৈত্তিক, পৈত্ত [ paittika, paitta ] বিণ. 1 পিত্তসংক্রান্ত; 2 পিত্তকোষজাত (পৈত্তিক রোগ)। [সং. পিত্ত + ইক, অ]।

পৈত্তিক

পৈত্তিক, পৈত্ত [ paittika, paitta ] বিণ. 1 পিত্তসংক্রান্ত; 2 পিত্তকোষজাত (পৈত্তিক রোগ)। [সং. পিত্ত + ইক, অ]।

পৈত্র্য

পৈতৃক, পৈত্র, পৈত্র্য [ paitṛka, paitra, paitrya ] বিণ. পিতাসম্বন্ধীয় বা পিতার কাছ থেকে প্রাপ্ত। [সং. পিতৃ + ইক, অ, ]।

পৈত্র

পৈতৃক, পৈত্র, পৈত্র্য [ paitṛka, paitra, paitrya ] বিণ. পিতাসম্বন্ধীয় বা পিতার কাছ থেকে প্রাপ্ত। [সং. পিতৃ + ইক, অ, ]।