পোকামাকড়

পোকা-মাকড় বি. কীটপতঙ্গাদি, নানা ধরনের পোকা।

পোক

পোকা, [ pōkā, ] (আঞ্চ.) পোক বি. কীট; ক্ষুদ্র পতঙ্গ। [সং. পুত্তিকা]। পোকা-মাকড় বি. কীটপতঙ্গাদি, নানা ধরনের পোকা।

পোকা

পোকা, [ pōkā, ] (আঞ্চ.) পোক বি. কীট; ক্ষুদ্র পতঙ্গ। [সং. পুত্তিকা]। পোকা-মাকড় বি. কীটপতঙ্গাদি, নানা ধরনের পোকা।

পোঁত

পোঁত [ pōn̐ta ] বি. মাটির নীচের অংশের পরিমাণ, প্রোথিত অংশ (বাঁশের তিন হাত পোঁত)। [বাং. √ পুঁত্ + অ]।

পোঁচলা

পোঁচড়া, পোঁচলা বি. 1 প্রলেপ; 2 চুনকাম করার জন্য পাটের আঁশ দিয়ে তৈরি বড়ো তুলিবিশেষ।

পোঁচড়া

পোঁচড়া, পোঁচলা বি. 1 প্রলেপ; 2 চুনকাম করার জন্য পাটের আঁশ দিয়ে তৈরি বড়ো তুলিবিশেষ।

পোঁচ

পোঁচ [ pōn̐ca ] বি. 1 প্রলেপ (কালির পোঁচ); 2 কালি রং ইত্যাদির স্তর বা মাত্রা, কোট (ছবিতে আর এক পোঁচ রং চড়াতে হবে)। [দেশি]। পোঁচড়া, পোঁচলা বি. 1 প্রলেপ; 2 চুনকাম করার জন্য পাটের আঁশ দিয়ে তৈরি বড়ো তুলিবিশেষ।

পোঁ পোঁ

পোঁ পোঁ অব্য. বিণ. অতি দ্রুত (পোঁ পোঁ দৌড়)।

পোঁ ধরা

পোঁ ধরা ক্রি. বি. সব ব্যাপারে কারও কথা অন্ধভাবে সমর্থন করা; মোসাহেবি করা।

পোঁ

পোঁ [ pō ] বি. সানাই বা বাঁশির একটানা শব্দ। [ধ্বন্যা.]। পোঁ ধরা ক্রি. বি. সব ব্যাপারে কারও কথা অন্ধভাবে সমর্থন করা; মোসাহেবি করা। পোঁ পোঁ অব্য. বিণ. অতি দ্রুত (পোঁ পোঁ দৌড়)।