পৌঁছা
পৌঁছা [ paun̐chā ] ক্রি. বি. 1 উপস্হিত হওয়া, উদ্দিষ্ট স্থানে আসা বা গিয়ে হাজির হওয়া (দিল্লিতে পৌঁছেছে); 2 নাগাল পাওয়া (অত উঁচুতে আমার হাত পৌঁছাবে না)। [< প্রাকৃ. পহুচ্চ্]। পৌঁছানো বি. ক্রি. 1 পৌঁছা; 2 উদ্দিষ্ট স্হানে রেখে আসা বা নিয়ে যাওয়া (আমাকে ওখানে পৌঁছিয়ে দাও); 3 নিকটে নিয়ে যাওয়া (চিঠিটা তার কাছে পৌঁছে দাও)।
পোষ্যপুত্র
পোষ্যপুত্র বি. দত্তকপুত্র, আনুষ্ঠানিকভাবে স্বীয় পুত্ররূপে গৃহীত ও প্রতিপালিত অপরের পুত্র। পোষ্যবর্গ বি. প্রতিপাল্য ব্যক্তিবর্গ।
পোষানো
পোষানো [ pōṣānō ] বি. ক্রি. 1 শক্তি-সামর্থ্যের অনুরূপ হওয়া, কুলানো (এত দাম আমার পোষাবে না); 2 বনিবনা হওয়া (মনিবের সঙ্গে পোষাল না); 3 প্রতিপালন করানো; 4 উপযুক্ত মূল্য বা পারিশ্রমিক দেওয়া অথবা ক্ষতিপূরণ করা (খাটুনি বা লোকসান পুষিয়ে দেওয়া); 5 সহ্য হওয়া (এত পরিশ্রম শরীরে পোষাবে না)। [পোষা1 ও পুষা দ্র]।