পৌরাণিক

পৌরাণিক [ paurāṇika ] বিণ. 1 পুরাণসম্বন্ধীয় (পৌরাণিক কাহিনি); 2 পুরাণবেত্তা; 3 প্রাচীন; 4 পুরাণের বিষয়বস্তু অবলম্বনে রচিত (পৌরাণিক নাটক)। [সং. পুরাণ + ইক]। স্ত্রী. পৌরাণিকা। বি. পৌরাণিকতা।

পৌরমুখ্য

পৌরমুখ্য বি. বিশেষভাবে নির্বাচিত পৌরসভার সদস্য, alderman (স.প.)।

পৌরসংঘ

পৌরসভা, পৌরসংঘ বি. নগরের পরিচ্ছন্নতা পথঘাট স্বাস্হ্য শিক্ষা প্রভৃতির তত্ত্বাবধায়ক স্বায়ত্তশাসিত সংস্হা, করপোরেশন, মিউনিসিপ্যালিটি।

পৌরসভা

পৌরসভা, পৌরসংঘ বি. নগরের পরিচ্ছন্নতা পথঘাট স্বাস্হ্য শিক্ষা প্রভৃতির তত্ত্বাবধায়ক স্বায়ত্তশাসিত সংস্হা, করপোরেশন, মিউনিসিপ্যালিটি।

পৌরস্ত্রী

পৌরস্ত্রী বি. পুরনারী; অন্তঃপুরবাসিনী, কুলনারী।

পৌর

পৌর [ paura ] বিণ. 1 নগরের (‘দুয়ার রুদ্ধ পৌর ভবনে’); 2 পুরবাসী (পৌরজন); 3 নগর বা পুরী-সম্বন্ধীয়, মিউনিসিপ্যাল (পৌরসভা); 4 নগরের অধিবাসীরূপে প্রাপ্য, নাগরিক (পৌর অধিকার)। ☐ বি. পৌরজন (‘দেখিবামাত্র পৌরবর্গ উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিল’: ব. চ.)। [সং. পুর + অ]। পৌরপিতা বি. পৌরসভার নির্বাচিত সদস্য; পৌরপ্রধান। পৌরপ্রধান দ্র পৌরপিতা। পৌরমুখ্য বি. বিশেষভাবে নির্বাচিত পৌরসভার সদস্য, alderman (স.প.)। পৌরসভা, পৌরসংঘ বি. নগরের পরিচ্ছন্নতা পথঘাট স্বাস্হ্য শিক্ষা প্রভৃতির তত্ত্বাবধায়ক স্বায়ত্তশাসিত সংস্হা, করপোরেশন, মিউনিসিপ্যালিটি। পৌরস্ত্রী বি. পুরনারী; অন্তঃপুরবাসিনী, কুলনারী।

পৌঁছ

পৌঁছ [ paun̐cha ] বি. 1 নাগাল; 2 গন্তব্যস্হানে উপস্হিতি (পৌঁছ সংবাদ দিয়ো)। [পৌঁছা দ্র]।

পোষণীয়

পোষণীয়, পোষ্য বিণ. পোষণের যোগ্য, পোষণ করতে হবে এমন; প্রতিপাল্য।