প পৌনঃপুনিক পৌনঃ-পুনিক [ paunḥ-punika ] বিণ. 1 বারংবার নিয়মিতভাবে ঘটে এমন (পৌনঃপুনিক আঘাত, পৌনঃপুনিক ব্যয়); 2 (গণি.) একরূপে বারংবার উত্পন্ন হয় এমন, recurring (পৌনঃপুনিক দশমিক)। [সং. পুনঃ + পুনঃ + ইক]। বি. পৌনঃ-পুনিকতা, পৌনঃপুন্য।
প পৌত্র পৌত্র [ pautra ] বি. পুত্রের পুত্র, নাতি বা তত্তুল্য ব্যক্তি। [সং. পুত্র + অ]। পৌত্রী বি. (স্ত্রী.) পুত্রের কন্যা, নাতনি।