প্যাক করা

প্যাক করা [ pyāka karā ] ক্রি. বি. বাক্সো বা অন্য কোনো আধারে আবদ্ধ করা। [ইং. pack]। প্যাকবন্দি বিণ. বাক্সো বা প্যাকেটে আবদ্ধ। প্যাকেট বি. কাগজ বা অন্য কোনো জিনিসের মোড়ক। প্যাকিং বি. মোড়ক; আবদ্ধকরণ।

প্যাঁচোয়া

প্যাঁচালো, প্যাঁচোয়া [ pyān̐cālō, pyān̐cōẏā ] বিণ. 1 কুটিল (প্যাঁচালো মন); 2 জটিল (প্যাঁচালো সমস্যা); 3 কপট (প্যাঁচালো লোক)। [বাং. প্যাঁচ + আলো, উয়া > ওয়া]।

প্যাঁচালো

প্যাঁচালো, প্যাঁচোয়া [ pyān̐cālō, pyān̐cōẏā ] বিণ. 1 কুটিল (প্যাঁচালো মন); 2 জটিল (প্যাঁচালো সমস্যা); 3 কপট (প্যাঁচালো লোক)। [বাং. প্যাঁচ + আলো, উয়া > ওয়া]।

প্যাঁচানো

প্যাঁচানো [ pyān̐cānō ] ক্রি. বি. 1 পাকানো, জড়ানো (লাটাইয়ে সুতো প্যাঁচানো); 2 ঘুরিয়ে ঘুরিয়ে আঁটা; 3 কূট চালের দ্বারা জটিল করে তোলা; 4 কোনো বিষয়ে জড়িত করা (এ ব্যাপারে তাকে প্যাঁচাচ্ছে কেন?)। ☐ বিণ. উক্ত অর্থে। [প্যাঁচা2 দ্র]।

প্যাঁচা

প্যাঁচা1 [ pyān̐cā1 ] বি. পেচক, বড়ো মাথা ও তীক্ষ্ণ বাঁকানো ঠোঁটবিশিষ্ট নিশাচর মাংসাশী পাখিবিশেষ। [সং. পেচক]। স্ত্রী. পেঁচি। প্যাঁচা2 [ pyān̐cā2 ] ক্রি. প্যাঁচানো, প্যাঁচ দেওয়া। [ফা. পেচ্ + বাং. আ]।

প্যাকেট

প্যাকেট বি. কাগজ বা অন্য কোনো জিনিসের মোড়ক।

পৌষ

পৌষ [ pauṣa ] বি. বাংলা বছরের নবম মাস। [সং. পৌষী + অ]। পৌষ উতসব বি. পৌষ মাসে নতুন চাল ওঠা উপলক্ষ্যে আয়োজিত উত্সব। পৌষপার্বণ বি. পৌষ সংক্রান্তিতে নতুন চালের পিঠে প্রস্তুত করে দেবতাকে নিবেদন করার উত্সব। পৌষসংক্রান্তি বি. পৌষ মাসের শেষ দিন। পৌষালি বিণ. পৌষ মাস-সংক্রান্ত, পৌষ মাসে উত্পন্ন (পৌষালি ধান)।