ধাগা

ধাগা [ dhāgā ] বি. ১. কাঁথা, তোশক প্রভৃতি সেলাইয়ের উপযোগী মোটা সুতো; ২. মোটা সুতোর সেলাই। [হি. তাগা, ধাগা (=সুতো)]।

ধস্তাধস্তি

ধস্তাধস্তি [ dhastā-dhasti ] বি. ১. পরস্পরের প্রতি টানাটানি, হাতাহাতি; ২. দলবদ্ধভাবে হাতাহাতি, টানাটানি বা বলপ্রয়োগ (দূরে দাঁড়িয়ে সেই ধস্তাধস্তি দেখতে লাগলাম); ৩. দরকষাকষি (দোকানদারের সঙ্গে দাম নিয়ে ধস্তাধস্তি)। [দেশি]।

ধানি

ধানি [ dhāni ] বিণ. ১. কাঁচা ধানের মতো সংযুক্ত (ধানি রঙের কাপড়); ২. ধান জন্মে এমন, ধানের চাষ হয় এমন (ধানিজমি); ৩. খুব ছোট কিন্তু ঝালযুক্ত বা তেজযুক্ত (ধানিলংকা)। [বাং. ধান + ই]।

ধানাইপানাই

ধানাইপানাই [ dhānāipānāi ] বি. অসংবদ্ধ ও অপ্রাসঙ্গিক কথাবার্তা; আবোলতাবোল কথা। [দেশি]।

ধাত্রেয়ী

ধাত্রেয়ী [ dhātrēẏī ] বি. ধাই। [সং. ধাত্রী + এয় + ঈ]।

ধন্যাক

ধন্যাক [ dhanyāka ] বি. ধনে, মশলারূপে ব্যবহৃত শস্যবিশেষ। [সং. ধন্য + আ (স্ত্রী.) + ক]।

ধন্য

ধন্য [ dhanya ] বিণ. ১. সৌভাগ্যশালী (তুমি আমায় ধন্য করেছ); ২. কৃতার্থ (স্নেহধন্য); ৩. প্রশংসনীয়, সাধুবাদের যোগ্য (‘তুমি ধন্য ধন্য হে’: রবীন্দ্র); ৪. (বাংলায় বিরল) ধনলাভকারী। ☐ বি. ধন্যবাদ (ধন্য তোমাকে)। [সং. ধন + য]। বিণ. স্ত্রী. ধন্যা। ধন্যবাদ বি. ১. প্রশংসাবাদ; ২. কৃতজ্ঞতা।

ধন্যবাদ

ধন্যবাদ বি. ১. প্রশংসাবাদ; ২. কৃতজ্ঞতা।

ধন্বী

ধন্বী [ dhanbī ] (-ন্বিন্) বিণ. ধনুর্ধারী, তিরন্দাজ। [সং. ধন্ব + ইন্]।