ধরব

ধরব [ dharaba ] (উচ্চা. ধরবো) ক্রি. (ব্রজ.) ধরিব -র কোমল রূপ।

ধবলী

ধবলী বি. সাদা রঙের গাভী (‘ধবলীরে আনো গোহালে’: রবীন্দ্র)।

ধবলিমা

ধবলিমা (-মন্) বি. শুভ্রতা, শুক্লতা।

ধবলিত

ধবলিত বিণ. শ্বেতবর্ণ ধারণ করেছে বা সাদা হয়েছে এমন।

ধবলা

ধবলা বিণ. স্ত্রী. ধবল।

ধবল

ধবল [ dhabala ] বিণ. সাদা, শুভ্র (ধবলগিরি, ‘অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া’: রবীন্দ্র)। ☐ বি. চর্মরোগবিশেষ-যাতে গাত্রচর্ম, চুল ও রোমরাজি শ্বেতবর্ণ ধারণ করে, শ্বেতি। [সং. √ ধাব্ + অল]। বিণ. স্ত্রী. ধবলা। ধবলিত বিণ. শ্বেতবর্ণ ধারণ করেছে বা সাদা হয়েছে এমন। ধবলিমা (-মন্) বি. শুভ্রতা, শুক্লতা। ধবলী বি. সাদা রঙের গাভী (‘ধবলীরে আনো গোহালে’: রবীন্দ্র)। ধবলীকৃত বিণ. সাদা করা হয়েছে এমন। ধবলীভূত বিণ. সাদা হয়েছে এমন।

ধমক

ধমক [ dhamaka ] বি. ১. তিরস্কার, বকুনি; ২. ঘোর, তাড়স (জ্বরের ধমক); ৩. তাড়া, চাপ (কাজের ধমক); ৪. বেগ (হাসির ধমক)। [হি. ধমক]। ধমকা ক্রি. ধমকানো, ধমক দেওয়া। ধমকানি বি. ধমক, বকুনি। ধমকানো ক্রি. ধমক দেওয়া। ☐ বি. উক্ত অর্থে।