ধীবর

ধীবর [ dhībara ] বি. জেলে, মত্ স্যজীবী। [সং. √ ধা + বর (বরচ্) নি.]। ধীবরী বি. (স্ত্রী.) ধীবরের স্ত্রী; জেলেনি।

ধাতু

ধাতু [ dhātu ] বি. ১. স্বর্ণরৌপ্যাদি খনিজ পদার্থ; ২. উপাদান (লোকটি কোন ধাতুতে গড়া); ৩. স্বভাব, প্রকৃতি, ধাত (কঠিন ধাতুর মানুষ); ৪. শুক্র (ধাতুদৌর্বল্য); ৫. (আয়ু.) দেহস্হ বায়ু পিত্ত কফ মাংস অস্হি প্রভৃতি; ৬. ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ব্যোম এই পঞ্চভূত; ৭. (ব্যাক.) ক্রিয়াবাচক শব্দমূল। [সং. √ ধা + তু]। ধাতুগত বিণ. ধাতুসংক্রান্ত; শারীরিক বা মানসিক প্রকৃতিঘটিত; স্বভাবগত; ক্রিয়াবাচক শব্দমূলঘটিত; শুক্রঘটিত। ধাতুগর্ভ বিণ. অভ্যন্তরে ধাতু আছে এমন। ধাতুঘটিত বিণ. ধাতুগত -র অনুরূপ। ধাতুবিজ্ঞান, ধাতুবিদ্যা বি. ধাতুসংক্রান্ত বিদ্যা, metallurgy. ধাতুময় বিণ. ধাতুর তৈরি, ধাতুপূর্ণ। ধাতুমল বি. মরচে, জং। ধাতুরূপ বি. ক্রিয়ামূলের নানা রূপ; বিভিন্ন কালে, বিভিন্ন বচনে ও পুরুষে ক্রিয়ামূলের...

ধাতুগত

ধাতুগত বিণ. ধাতুসংক্রান্ত; শারীরিক বা মানসিক প্রকৃতিঘটিত; স্বভাবগত; ক্রিয়াবাচক শব্দমূলঘটিত; শুক্রঘটিত।

ধাত্রী

ধাত্রী [ dhātrī ] বি. ১. গর্ভধারিণী মাতা; ২. ধাই, পালনকারিণী রমণী; ৩. রোগীর পরিচর্যাকারিণী নারী, সেবিকা, nurse; ৪. পৃথিবী। ☐ বিণ. ১. পালনকারিণী; ২. ধারণকারিণী (জীবধাত্রী বসুন্ধরা)। [সং. √ ধা + তৃ + ঈ (স্ত্রী.)]। ধাত্রীবিদ্যা বি. প্রসূতিতন্ত্র, প্রসবাদিবিষয়ক শাস্ত্র, midwifery.

ধাত্রীবিদ্যা

ধাত্রীবিদ্যা বি. প্রসূতিতন্ত্র, প্রসবাদিবিষয়ক শাস্ত্র, midwifery.

ধাড়ি

ধাড়ি [ dhāḍi ] বি. ১. যে গর্ভে সন্তান ধারণ করেছে (বাচ্চা ও ধাড়ি); ২. (সচ. নিন্দায়) সর্দার বা প্রধান ব্যক্তি (বজ্জাতের ধাড়ি, অকর্মার ধাড়ি)। ☐ বিণ. ১. বয়স্হ (বুড়োধাড়ি ছেলে); ২. পাকা, ঘাগি (ধাড়ি শয়তান)। তু. ধেড়ে। [হি. ধাড়ী]।

ধাক্কা সামলানো

ধাক্কা সামলানো ক্রি. বি. ১. সংঘর্ষ বা ঠেলাঠেলি প্রতিরোধ করা; ২. সংকট বা ঝামেলা থেকে রক্ষা পাওয়া।

ধাক্কা

ধাক্কা [ dhākkā ] বি. ১. ঠেলা (দরজায় ধাক্কা দেওয়া); ২. সংঘর্ষ, ঠোকাঠুকি, ঠেলাঠেলি (ট্রামে-বাসে ধাক্কা লাগে); ৩. সহসা চাপ, তাড়া বা বেগ (কাজের ধাক্কা সামলানো)। ☐ ক্রি. ধাক্কা দেওয়া, ঠেলা দেওয়া (অমন ধাক্কাচ্ছ কেন?)। [তু. হি. ধক্কা; মৈ. ঢেকা]। ধাক্কা সামলানো ক্রি. বি. ১. সংঘর্ষ বা ঠেলাঠেলি প্রতিরোধ করা; ২. সংকট বা ঝামেলা থেকে রক্ষা পাওয়া।