ধাপ্পা

ধাপ্পা [ dhāppā ] বি. ১. মিথ্যা আশ্বাস, মিথ্যা উপদেশ, মিথ্যা প্রতিশ্রুতি ইত্যাদি; ২. প্রবঞ্চনা; ৩. মিথ্যা কথা। [হি. ধপ্পা]। ধাপ্পাবাজ বিণ. ধাপ্পা দেয় এমন, মিথ্যাবাদী। ধাপ্পাবাজি বি. ধাপ্পাবাজের কাজ, প্রতারণা।

ধানুকি

ধানুকি, (বর্জি.) ধানুকী [ dhānuki, dhānukī ] বি. ধনুকধারী, ধনুর্ধর। [প্রাকৃ. ধানুক্ক < সং. ধানুঙ্ক]।

ধান্ধা

ধান্দা, ধান্ধা [ dhāndā, dhāndhā ] বি. ১. ধাঁধা, ধোঁকা; ২. সংশয়; ৩. দৃষ্টিভ্রম; ৪. কাজকর্মের সন্ধান বা ফিকির (কোন ধান্দায় এখানে এসেছ?)। [হি. ধন্ধা < সং. দ্বন্দ্ব]।

ধান্দা

ধান্দা, ধান্ধা [ dhāndā, dhāndhā ] বি. ১. ধাঁধা, ধোঁকা; ২. সংশয়; ৩. দৃষ্টিভ্রম; ৪. কাজকর্মের সন্ধান বা ফিকির (কোন ধান্দায় এখানে এসেছ?)। [হি. ধন্ধা < সং. দ্বন্দ্ব]।

ধাতুরূপ

ধাতুরূপ বি. ক্রিয়ামূলের নানা রূপ; বিভিন্ন কালে, বিভিন্ন বচনে ও পুরুষে ক্রিয়ামূলের রূপ।

ধোঁকা

ধুঁকা, ধোঁকা [ dhunkā, dhōnkā ] ক্রি. অতিরিক্ত পরিশ্রম ইত্যাদি কারণে হাঁপানো (লোকটা দাওয়ায় বসে ধুঁকছে)। ☐ বি. উক্ত অর্থে। [হি. √ ধৌংক]। ধোঁকা2 [ dhōn̐kā2 ] বি. ডালবাটা দিয়ে প্রস্তুত বরফির আকৃতির বড়া বা তার ব্যঞ্জন (ধোঁকার ডালনা)। [দেশি]। ধোঁকা3 [ dhōn̐kā3 ] বি. 1 সংশয়, সন্দেহ (মনে ধোঁকা লাগল); 2 প্রবঞ্চনা, ধাপ্পা, ফাঁকি (ধোঁকা দেওয়া)। [তু. হি. ধোঁখা]। ধোঁকা দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া; ঠকানো বা ধাপ্পা দেওয়া। ধোঁকায় পড়া ক্রি. বি. সংশয় বা সন্দেহে পড়া; সন্দিহান হওয়া এবং ফলে কর্তব্য-অকর্তব্য স্হির করতে না পারা। ধোঁকাবাজ বি. বিণ. ফাঁকিবাজ; ধাপ্পাবাজ। ধোঁকাবাজি বি. ধাপ্পা, ফাঁকি, প্রবঞ্চনা। ধোঁকার টাটি বি. প্রতারণার আবরণ, যে আবরণের আড়ালে প্রতারণা করা হয়; বাইরে থেকে বোঝা যায়...

ধুঁকা

ধুঁকা, ধোঁকা [ dhunkā, dhōnkā ] ক্রি. অতিরিক্ত পরিশ্রম ইত্যাদি কারণে হাঁপানো (লোকটা দাওয়ায় বসে ধুঁকছে)। ☐ বি. উক্ত অর্থে। [হি. √ ধৌংক]।

ধীবরী

ধীবরী বি. (স্ত্রী.) ধীবরের স্ত্রী; জেলেনি।