ধ্বজবজ্রাঙ্কুশ

ধ্বজবজ্রাঙ্কুশ বি. ১. ধ্বজ বজ্র ও অঙ্কুশ-বিষ্ণুর পদতলের এই তিন চিহ্ন; ২. (জ্যোতিষ.) রাজচিহ্নবিশেষ।

ধ্বজভঙ্গ

ধ্বজভঙ্গ বি. পুরুষের যৌন অক্ষমতা রোগ। ☐ বিণ. যৌন অক্ষমতারোগে আক্রান্ত (ধ্বজভঙ্গ পুরুষ)।

ধ্বজী

ধ্বজী (-জিন্) বিণ. পতাকাধারী।

ধেনু

ধেনু [ dhēnu ] বি. ১. নবপ্রসূতা বা দুগ্ধবতী গাভী; ২. গাভী (‘রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু’: রবীন্দ্র)। [সং. √ ধে (=পান করা) + নু]।

ধেড়ানো

ধেড়ানো ক্রি. ১. বেসামাল হয়ে মলত্যাগ করে কাপড়চোপড় নষ্ট করা; ২. (আল.) অপটুতার দরুন কাজ পণ্ড করা। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে।

ধ্রুবগণ

ধ্রুবগণ বি. (জ্যোতিষ.) উত্তরফল্গুনী উত্তরাষাঢ়া উত্তরভাদ্রপদা ও রোহিণী-এই চারটি নক্ষত্র।

ধ্রুবনক্ষত্র

ধ্রুবতারা, ধ্রুবনক্ষত্র বি. দিক নির্ণয়ে সাহায্যকারী উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ, pole star.

ধ্রুবতারা

ধ্রুবতারা, ধ্রুবনক্ষত্র বি. দিক নির্ণয়ে সাহায্যকারী উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ, pole star.

ধৃষ্ট

ধৃষ্ট [ dhṛṣṭa ] বিণ. ১. উদ্ধত, দুর্বিনীত; ২. স্পর্ধিত্ব; ৩. প্রগল্ভ; ৪. নির্লজ্জ; ৫. লম্পট। ☐ বি. (অল.) নির্লজ্জ নায়কবিশেষ। [সং. √ ধৃষ্ + ত]। বি. ধৃষ্টতা। স্ত্রী. ধৃষ্টা।