ধ ধরণ ধরন, ধরণ [ dharana, dharaṇa ] বি. ১. পদ্ধতি, ভঙ্গি, ঢং (‘আমরা বিলিতি ধরণে হাসি, আমরা ফরাসি ধরণে কাশি’: দ্বি. রা.); ২. আকৃতি, চেহারা, চালচলন (চলার ধরন দেখে সন্দেহ হচ্ছে)। [সং. ধরণ]। ধরণধারণ বি. চালচলন, হাবভাব।
ধ ধরাট ধরাট [ dharāṭa ] বি. ক্রয়বিক্রয়ের বাটা বা কমিশন, ছাড়, দামের যে অংশ বাদ ধরা হয়, ধরতা। [বাং. ধরা + আট]।
ধ ধামসা ধামসা [ dhāmasā ] ক্রি. ধামসানো, হাত বা পা দিয়ে চটকানো। [দেশি]। ধামসানি বি. দলিত করা, চটকানি (ময়দা ধামসানি)। ধামসানো ক্রি. হাত-পা দিয়ে চটকানো বা মর্দন করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
ধ ধূম্র ধূম্র [ dhūmra ] বি. বিণ. ১. ধূমল, ধোঁয়া রঙের; ২. কৃষ্ণলোহিত বর্ণ বা বর্ণবিশিষ্ট; ৩. মলিন। [সং. ধূম + √ রা + অ]। ধূম্রজাল – ধূমজাল-এর. অশুদ্ধ রূপ। ধূম্রলোচন বিণ. ধূমবর্ণ চক্ষুবিশিষ্ট, ধোঁয়াটে চোখযুক্ত। ☐ বি. (পুরাণোক্ত) শুম্ভনিশুম্ভের সেনাপতি।
ধ ধূম্রলোচন ধূম্রলোচন বিণ. ধূমবর্ণ চক্ষুবিশিষ্ট, ধোঁয়াটে চোখযুক্ত। ☐ বি. (পুরাণোক্ত) শুম্ভনিশুম্ভের সেনাপতি।
ধ ধেনো ধেনো [ dhēnō ] বিণ. ১. ধান থেকে প্রস্তুত (ধেনো মদ); ২. ধানসম্পর্কিত (ধেনো গন্ধ); ৩. ধান্যপ্রসূ, ধান উত্পন্ন হয় বা চাষ হয় এমন (ধেনো জমি); ৪. (মন্দ অর্থে) ধান উত্পাদনকারী চাষির মতো মূর্খ (ধেনো বুদ্ধি)। [বাং. ধান + উয়া > ও]।