ধ ধরাছোঁয়া ধরাছোঁয়া বি. 1 কাছে আসা; নাগাল (সে এখন তোমাদের ধরাছোঁয়ার বাইরে); 2 বুঝতে পারা, বোধগম্যতা, বোঝাবুঝি (বিষয়টা আমার ধরাছোঁয়ার বাইরে)।
ধ ধরাধরি ধরাধরি বি. 1 সনির্বন্ধ অনুরোধ, পীড়াপীড়ি; 2 ধরপাকড়, গ্রেপ্তার (ব্যাপক ধরাধরি চলছে); 3 সকলে মিলে বয়ে নেওয়া (ধরাধরি করে তাকে উঠোনে এনে বসানো হল)।
ধ ধরানো ধরানো ক্রি. 1 ধৃত বা গ্রেপ্তার করানো (চোর ধরানো); 2 লাগানো (ছবিতে রং ধরানো, দেওয়ালে সিমেণ্ট ধরানো); 3 যথাসময়ে পাইয়ে দেওয়া (ট্রেন ধরানো); 4 জ্বালানো (উনুন ধরানো); 5 কু-অভ্যাস করানো (মদ ধরানো); 6বুঝিয়ে বা দেখিয়ে দেওয়া (ভুল ধরানো); 7 অবলম্বন করানো (পথ ধরানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
ধ ধরিয়ে দেওয়া ধরিয়ে দেওয়া ক্রি. বি. 1 গ্রেপ্তারে সাহায্য করা, গ্রেপ্তার করানো, ধরানো; 2 বুঝিয়ে দেওয়া (অঙ্কটা একটু ধরিয়ে দাও)।