ধরাকে সরা জ্ঞান করা

ধরাকে সরা দেখা, ধরাকে সরা জ্ঞান করা বি. ক্রি. গর্বে অন্ধ হওয়া, গর্বে সবকিছু তুচ্ছজ্ঞান করা।

ধরাকে সরা দেখা

ধরাকে সরা দেখা, ধরাকে সরা জ্ঞান করা বি. ক্রি. গর্বে অন্ধ হওয়া, গর্বে সবকিছু তুচ্ছজ্ঞান করা।

ধরাতল

ধরাতল বি. পৃথিবীপৃষ্ঠ, ভূতল।

ধর্মের কল বাতাসে নড়ে

ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের ঢাক আপনি বাজে — পাপ কখনো গোপন থাকে না, ধর্মের বা ভগবানের বিচার কখনো এড়ানো যায় না।

ধর্মের ষাঁড়

ধর্মের ষাঁড় বি. 1 ধর্মের নামে উত্সর্গীকৃত মুক্ত ষাঁড়; 2 (ব্যঙ্গে) যে মুক্ত ব্যক্তিকে বাধা দেবার কেউ নেই।

ধর্মোপদেশ

ধর্মোপদেশ বি. ধর্ম সম্বন্ধে শিক্ষা বা উপদেশ।

ধর্মোপদেষ্টা

ধর্মোপদেশক, ধর্মোপদেষ্টা (-ষ্টৃ) বি. যিনি ধর্ম সম্বন্ধে উপদেশ বা শিক্ষা দেন।

ধর্মোপদেশক

ধর্মোপদেশক, ধর্মোপদেষ্টা (-ষ্টৃ) বি. যিনি ধর্ম সম্বন্ধে উপদেশ বা শিক্ষা দেন।