ধর্মসংস্হাপক

ধর্মসংস্হাপক বি. ধর্মপ্রবর্তক, যিনি ধর্ম প্রতিষ্ঠা করেন।

ধর্মসংহিতা

ধর্মসংহিতা বি. মনু যাজ্ঞবল্ক্য প্রভৃতির প্রণীত মূল স্মৃতিগ্রন্হ; ধর্মীয় ও সামাজিক অনুশাসনসংবলিত গ্রন্হ।

ধর্মসভা

ধর্মসভা বি. ধর্মের আলোচনা, উন্নতি ও সংরক্ষণের উদ্দেশ্যে স্হাপিত বা আয়োজিত সভা।

ধর্মসাক্ষী

ধর্মসাক্ষী (-ক্ষিন্) বিণ. যাতে বা যার কাজে ধর্মকে সাক্ষী রাখা হয়। ☐ বি. ধর্মের নামে বা ধর্মানুমোদিত নিয়মে প্রতিজ্ঞা করা (ধর্মসাক্ষী করেবলছি)।

ধর্মস্হান

ধর্মস্হান বি. 1 দেবতার স্হান, মন্দির; 2 ধর্মঠাকুরের স্হান।

ধর্মহানি

ধর্মহানি বি. ধর্মের ক্ষতি বা লোপ, ধর্মনাশ।

ধর্মহীন

ধর্মহীন বিণ. 1 যার ধর্ম নেই, যে ধর্ম মানে না; অধার্মিক, পাপী।