ধর্মহানি

ধর্মহানি বি. ধর্মের ক্ষতি বা লোপ, ধর্মনাশ।

ধর্মশিক্ষা

ধর্মশিক্ষা বি. ধর্মবিষয়ক শিক্ষা; যে-শিক্ষায় মনে ধর্মভাবের বা ধর্মজ্ঞানের উদয় হয়।

ধর্মসংগত

ধর্মসংগত বিণ. ধর্মশাস্ত্র বা নীতির সঙ্গে সংগতি আছে এমন।

ধর্মসংগীত

ধর্মসংগীত বি. ধর্মভাবের গান, ভক্তিগীতি, ভজন।

ধর্মসংস্কার

ধর্মসংস্কার বি. কোনো বিশেষ ধর্মের উন্নতিসাধনের জন্য প্রয়াস।

ধর্মসংস্হাপক

ধর্মসংস্হাপক বি. ধর্মপ্রবর্তক, যিনি ধর্ম প্রতিষ্ঠা করেন।

ধর্মানুযায়ী

ধর্মানুগত, ধর্মানুমোদিত, ধর্মানুযায়ী (-য়িন্) বিণ. ধর্মসংগত, ধর্মসম্মত; ন্যায়সংগত; শাস্ত্রবিহিত।