ধর্মচর্যা

ধর্মচর্যা, ধর্মাচরণ বি. 1 ধর্মচর্চা; 2 পুণ্যকর্মসাধন, ধর্মসংগত কর্ম করা।

ধর্মচারী

ধর্মচারী (-রিন্), ধর্মাচারী (-রিন্) বিণ. ধর্মচর্যা করে এমন, ধর্মকর্মে ব্রতী, ধার্মিক।

ধর্মচিন্তা

ধর্মচিন্তা বি. ধর্মবিষয়ক চিন্তা বা ধ্যান, আধ্যাত্মিক চিন্তা।

ধর্মচ্যুত

ধর্মচ্যুত বিণ. ধর্ম বা সততার পথ থেকে ভ্রষ্ট।

ধর্মজীবন

ধর্মজীবন বি. ধর্মব্রতীর জীবন; সাধুর জীবন।

ধর্মঠাকুর

ধর্মঠাকুর বি. বৌদ্ধযুগের পরবর্তীকালে ব্রাহ্মণেতর জাতির উপাস্য দেবতা; শূন্যরূপ নিরঞ্জনদেব।

ধর্মত

ধর্মত, (বর্জি.) ধর্মতঃ (-তস্) ক্রি-বিণ. অব্য. ধর্মানুসারে (ধর্মত বলছি)।

ধর্মতত্ত্ব

ধর্মতত্ত্ব বি. ধর্মসম্বন্ধীয় শাস্ত্র; ধর্মের মর্ম বা দর্শন।

ধর্মতলা

ধর্মতলা বি. ধর্মঠাকুরের নিয়মিত পূজার স্হান।