ধর্মপুস্তক

ধর্মগ্রন্হ, ধর্মপুস্তক বি. 1 কোনো ধর্মের নীতিসংবলিত গ্রন্হ; 2 স্মৃতিশাস্ত্র।

ধর্মগ্রন্হ

ধর্মগ্রন্হ, ধর্মপুস্তক বি. 1 কোনো ধর্মের নীতিসংবলিত গ্রন্হ; 2 স্মৃতিশাস্ত্র।

ধর্মঘট

ধর্মঘট বি. 1 বৈশাখ মাসে ঘটনাদের ধর্মীয় ব্রত; 2 দাবিপূরণের জন্য কর্মচারী বা শ্রমিকদের দলবদ্ধভাবে কাজ বন্ধ করা।

ধর্মদ্রোহ

ধর্মদ্রোহ, ধর্মদ্রোহিতা বি. ধর্মদ্রোহী, ধর্মদ্বেষী।

ধর্মদ্রোহী

ধর্মদ্বেষী (-ষিন্), ধর্মদ্রোহী — বিণ. 1 (অন্যের) ধর্মের নিন্দা করে বা বিরোধিতা করে এমন; 2 অধার্মিক। বি. ধর্মদ্রোহ, ধর্মদ্রোহিতা।

ধর্মধ্বজ

ধর্মধ্বজ বিণ. ধর্মের চিহ্ন ধারণ করেছে এমন।

ধর্মধ্বজা

ধর্মধ্বজা বি. ধর্মের পতাকা; ধর্মের ভান করে এমন ব্যক্তি; লোক-দেখানো ধার্মিক ব্যক্তি।

ধর্মধ্বজী

ধর্মধ্বজী বিণ. 1 ধর্মের চিহ্নধারী;2 ধর্মের ভান করে এমন, বকধার্মিক।

ধর্মনাশ

ধর্মনাশ বি. 1 ধর্মের লোপ বা ক্ষতি; 2 সতীত্বনাশ।