ধান মাড়ানো
ধান মাড়াই করা, ধান মাড়ানো ক্রি. বি. গোরুকে দিয়ে মাড়িয়ে শিষ থেকে ধান পৃথক করা, মাটিতে বিছানো ধানের উপর দিয়ে গোরুকে হাঁটিয়ে ধান ও খড় আলাদা করা।
ধান মাড়াই করা
ধান মাড়াই করা, ধান মাড়ানো ক্রি. বি. গোরুকে দিয়ে মাড়িয়ে শিষ থেকে ধান পৃথক করা, মাটিতে বিছানো ধানের উপর দিয়ে গোরুকে হাঁটিয়ে ধান ও খড় আলাদা করা।
ধান
ধান [ dhāna ] বি. 1 সুপরিচিত খাদ্যশস্যবিশেষ, যা থেকে চাল পাওয়া যায়; তুষ বা খোসাসমেত চাল; 2 পরিমাণবিশেষ (=1/4 রতি বা 4 তিল)। [সং. ধান্য]। ধান কাঁড়া, ধান ভানা ক্রি. বি. ঢেঁকিতে কুটে তুষ থেকে চাল বার করা (‘ধান কাঁড়তে হল বেলা’)। ধান কাটা ক্রি. বি. ধান পাকার পর গাছগুলি কেটে স্তূপাকার করা বা আঁটি বাঁধা। ধান কাড়ানো ক্রি. বি. আগাছা নষ্ট করার জন্য ধানখেত চষা। ধানক্ষেত, ধানখেত বি. যে মাঠে বা খেতে ধানের চাষ হয়। ধান গাছের তক্তা বি. অসম্ভব জিনিস। ধান ঝাড়া ক্রি. বি. ধান গাছ আছড়ে গাছ থেকে ধান পৃথক করে নেওয়া। ধানদূর্বা বি. ধান ও দূর্বাঘাস; হিন্দুদের মাঙ্গল্য দ্রব্যবিশেষ (ধানদূর্বা দিয়ে আশীর্বাদ)। ধানদূর্বা (ধানদুব্বো) দিয়ে পূজা (পুজো)...
ধাতা
ধাতা1 [ dhātā1 ] (-তৃ) বি. 1 বিধাতা; 2 কর্মফলদাতা; 3 সৃষ্টিকর্তা, নির্মাতা। [সং. √ ধা + তৃ]। স্ত্রী. ধাত্রী। ধাতা2 [ dhātā2 ] ক্রি. ধাতানো, কড়া ধমক দেওয়া; শাসানো। ☐ বি. উক্ত অর্থে। [তু. হি. ধতকার্না (=তাড়ানো, ধমক দেওয়া)]। ধাতানি বি. কড়া ধমক, তিরস্কার। ধাতানো ক্রি. ধমক দেওয়া; তিরস্কার করা। ☐ বি. উক্ত অর্থে।
ধর্ম-অর্থ-কাম-মোক্ষ
ধর্ম-অর্থ-কাম-মোক্ষ বি. মানবজীবনের চারটি লক্ষ্য বা সাধনা যথা সুনীতি বা সততা, ঐহিক সৌভাগ্য, বাসনা বা মুক্তি।