ধারাক্রমে

ধারাক্রমে ক্রি-বিণ. পরম্পরা অনুযায়ী; রীতি অনুসারে।

ধারাকারে

ধারাকারে ক্রি-বিণ. ধারা বা বৃষ্টির মতো; অজস্র ধারায় (ধারাকারে নেমে আসে)।

ধারাকদম্ব

ধারাকদম্ব বি. নীপ ফুল বা তার গাছ, কদম ফুল বা তার গাছ।

ধারা

ধারা1 [ dhārā1 ] ক্রি. ঋণী হওয়া বা থাকা (তার কাছে আমি অনেক টাকা ধারি); 2 সংস্রব রাখা (কারও ধার ধারি না)। [বাং. ধার 3 + আ]। ধারা2 [ dhārā2 ] বি. 1 স্রাব, প্রবাহ (রক্তধারা, অশ্রুধারা, আলোকধারা); 2 বৃষ্টি (‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে’: রবীন্দ্র); 3 ঝরনা (সহস্রধারা); 4 পদ্ধতি, ধরম, নিয়ম (তার কাজের ধারাই আলাদা); 5 পরম্পরা (ধারাবাহিক); 6 রীতি, রকম (কেমনধারা লোক তুমি?); 7আইনের বিধি (এই আইনের তৃতীয় ধারা)। [সং. √ ধৃ + ণিচ্ + আ]। ধারাকদম্ব বি. নীপ ফুল বা তার গাছ, কদম ফুল বা তার গাছ। ধারাকারে ক্রি-বিণ. ধারা বা বৃষ্টির মতো; অজস্র ধারায় (ধারাকারে নেমে আসে)। ধারাক্রমে ক্রি-বিণ. পরম্পরা অনুযায়ী; রীতি অনুসারে। ধারাঙ্কুর বি. 1 জলকণা;2 করকা, শিল। ধারাজল বি. বৃষ্টি। ধারাধর বি. মেঘ। ধারাপাত বি. 1 অবিরাম বর্ষণ; 2 পাটীগণিতের নামতা ইত্যাদির প্রাথমিক সূত্রাদিসংবলিত বই। ধারাবর্ণনা বি.কোনো চলতি বা...

ধারে ডোবা

ধারে ডোবা ক্রি. বি. প্রচুর দেনায় জড়িয়ে পড়া।

ধারে কাটা

ধারে কাটা ক্রি. বি. স্বাভাবিক দক্ষতা বা বুদ্ধির জোরে কার্যোদ্ধার হওয়া।

ধার ধারা

ধার ধারা ক্রি. বি. 1 ঋণবদ্ধ হওয়া; 2 সম্পর্ক বা তোয়াক্কা রাথা (‘কারো কথার ধার ধারি না, সব ব্যাটাকেই চিনি’: সু. রা.)।