ধূম

ধূম [ dhūma ] বি. ধোঁয়া। [সং. √ ধূ + ম]। ধূমকেতু, ধূমকেতন বি. 1 সপুচ্ছ জ্যোতিষ্কবিশেষ, comet; 2 অগ্নি; 3 (আল.) হঠাত্ আবির্ভূত ব্যক্তি বা উত্পাত বা অশুভ লক্ষণ। ধূমজাল বি. ধোঁয়াটে বা অস্পষ্ট ভাব, অস্পষ্টতা। ধূমপান বি. তামাক চুরুট বিড়ি সিগারেট প্রভৃতির ধোঁয়া পান। ধূমপায়ী (-য়িন্) বিণ. ধূমপানকারী। ধূমযোনি বি. 1 মেঘ; 2 অগ্নি। ধূমল বি. ধোঁয়ার মতো রং, কপিল বর্ণ, হালকা বেগুনে রং। ☐ বিণ. ওইরকম রংবিশিষ্ট (ধূমল রঙে আঁকা)। ধূমাবতী বি. দশমহাবিদ্যার অন্যতম। ধূমাভ বিণ. ধোঁয়ার মতো বর্ণবিশিষ্ট, ধূমল। ধূমায়মান বিণ. 1ধোঁয়া ছড়াচ্ছে এমন; (যা থেকে) ধোঁয়া উদ্গীর্ণ হচ্ছে (ধূমায়মান ইঞ্জিন); 2 (আল.) ঘনায়মান, অল্প অল্প প্রকাশ পাচ্ছে এমন (শ্রমিকদের ধূমায়মান অসন্তোষ)। ধূমায়িত, ধূমিত বিণ. ধূমপূর্ণ, ধোঁয়া ছড়াচ্ছে এমন (ধূমায়িত চা)। ধূমোদগার বি. ধোঁয়া বার করা।

ধূপিত

ধূপায়িত, ধূপিত বিণ. ধূপের ধোঁয়া বা গন্ধ দিয়ে সুগন্ধীকৃত।

ধূপায়িত

ধূপায়িত, ধূপিত বিণ. ধূপের ধোঁয়া বা গন্ধ দিয়ে সুগন্ধীকৃত।

ধূপাধার

ধূপাধার বি. ধূপ বা ধূপকাঠি রাখার পাত্র (‘তারি দুই ধারে ধূপাধার হতে উঠিছে গন্ধধূপ’: রবীন্দ্র)।

ধূপন

ধূপন বি. 1 ধূপের গন্ধ দিয়ে সুগন্ধী করা; 2 ধুনো।

ধূপচি

ধূপচি — ধুপচি -র বানানভেদ।

ধূপকাঠি

ধূপকাঠি বি. ধূপের সুগন্ধযুক্ত কাঠি।

ধূপ

ধূপ [ dhūpa ] বি. সুগন্ধ ধোঁয়া উত্পাদনের জন্য প্রস্তুত গন্ধদ্রব্যবিশেষ বা তার বাতি (‘ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে’: রবীন্দ্র)। [√ ধূপ্ + অ]। ধূপকাঠি বি. ধূপের সুগন্ধযুক্ত কাঠি। ধূপচি — ধুপচি -র বানানভেদ। ধূপন বি. 1 ধূপের গন্ধ দিয়ে সুগন্ধী করা; 2 ধুনো। ধূপাধার বি. ধূপ বা ধূপকাঠি রাখার পাত্র (‘তারি দুই ধারে ধূপাধার হতে উঠিছে গন্ধধূপ’: রবীন্দ্র)। ধূপায়িত, ধূপিত বিণ. ধূপের ধোঁয়া বা গন্ধ দিয়ে সুগন্ধীকৃত।