দ্রব
দ্রব [ draba ] বিণ. তরল, গলিত (জলে দ্রব হওয়া)। ☐ বি. 1 জল ইত্যাদির দ্বারা তরলীকৃত পদার্থ, solution (বি.প.); 2 তরল বস্তু। [সং. √ দ্রু + অ]। দ্রবণ বি. তরলীভবন, গলন, solution. দ্রবণীয় বিণ. গলানো যায় এমন। দ্রবতা, দ্রবত্ব বি. দ্রবীভবন; তরলতা। দ্রবীকরণ বি. (কঠিন পদার্থকে) তরল করা। দ্রবীকৃত বিণ. তরলীকৃত, তরল করা হয়েছে এমন। দ্রবীভবন বি. (কঠিন পদার্থের) তরলীভবন, তরল হওয়া। দ্রবীভূত বিণ. তরলীভূত, তরল হয়েছে এমন, বিগলিত।