থান১ [ thāna১. ] বি. ১. অখণ্ড কাপড়, একবারে বোনা বস্ত্রখণ্ড (জামার থান); ২. পাড়হীন সাদা ধুতি (তিনি থান পরেন)। ☐ বিণ. ১. অখণ্ড, গোটা (থান ইট); ২. পাড়হীন (থান ধুতি)। [হি.]। থান২ [ thāna ] বি. ১. পীঠস্হান (পিরের থান); ২. ঠাঁই, স্হান, নিকট (‘ধর্মথানে পাইব মুকতি’: শূ. পু.)। [সং. স্হান]।