থেঁতো

থেঁতো বিণ. পিষ্ট, পেষাই হয়েছে এমন, ছেঁচা।

থেঁতা

থেঁতা ক্রি. ছেঁচা, পেষণ করা।

থেঁতলানো

থেঁতলানো [ thēn̐talānō ] ক্রি. ১. পিষ্ট করা, ছেঁচা বা ছেঁচে দেওয়া (পা থেঁতলে গেছে); ২. শিলনোড়া বা হামানদিস্তায় ছেঁচা, পেষা, মর্দন করা (মশলা থেঁতলানো)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [দেশি]। থেঁতা ক্রি. ছেঁচা, পেষণ করা। থেঁতো বিণ. পিষ্ট, পেষাই হয়েছে এমন, ছেঁচা।

থুবড়ি

থুবড়ি বিণ. স্ত্রী. থুবড়া২।

থুবড়ানো

থুবড়ানো ক্রি. নীচের দিকে মুখ করে বা হুমড়ি খেয়ে পড়া (মুখ থুবড়ে পড়া)। ☐বি. উক্ত অর্থে।

থুবড়ো

থুবড়া১, থুবড়ো১ [ thubaḍ়ā, thubaḍ়ō ] বিণ. বেশি বয়স পর্যন্ত অবিবাহিত। [সং. স্হবির]। বিণ. স্ত্রী. থুবড়ি। থুবড়া২, থুবড়ো২ [ thubaḍ়ā, thubaḍ়ō ] বিণ. অত্যন্ত বৃদ্ধ ও জরাগ্রস্ত। [সং. স্হবির]। বিণ. স্ত্রী. থুবড়ি।

থুবড়া

থুবড়া১, থুবড়ো১ [ thubaḍ়ā, thubaḍ়ō ] বিণ. বেশি বয়স পর্যন্ত অবিবাহিত। [সং. স্হবির]। বিণ. স্ত্রী. থুবড়ি। থুবড়া২, থুবড়ো২ [ thubaḍ়ā, thubaḍ়ō ] বিণ. অত্যন্ত বৃদ্ধ ও জরাগ্রস্ত। [সং. স্হবির]। বিণ. স্ত্রী. থুবড়ি। থুবড়া৩ [ thubaḍ়ā ] ক্রি. থুবড়ানো। [বাং.?]। থুবড়ানো ক্রি. নীচের দিকে মুখ করে বা হুমড়ি খেয়ে পড়া (মুখ থুবড়ে পড়া)।

থুপ থুপ

থুপ থুপ অব্য. বি. ক্রমাগত থুপ শব্দ (থুপ থুপ করে চলা)।

থুপ

থুপ১ [ thupa ] বি. (আঞ্চ.) স্তূপ, রাশি (টাকার থুপ, খড়ের থুপ, থুপ করে রাখা)। [সং. স্তূপ]। থুপ২[ thupa ] অব্য. বি. নরম অথচ ভারী জিনিস পড়ার মৃদু শব্দ (থুপ করে বসা, থুপ করে পড়ল)। [ধ্বন্যা.]। থুপ থুপ অব্য. বি. ক্রমাগত থুপ শব্দ (থুপ থুপ করে চলা)।

থুত্থুড়ে

থুড়, থুড়ে, থুত্থুড়ে বিণ. অতি বৃদ্ধ; থুড়থুড় করছে এমন (থুড়থুড়ে বুড়ো)।