থ থলথল থলথল [ thala-thala ] অব্য. বি. শরীরে মাংস, চামড়া প্রভৃতির যুগপত্ স্হূলতা কোমলতা ও শিথিলতার ভাব (পেটের মাংস থলথল করছে)। [হি. থলথলানা]। থলথলে বিণ. স্হূল, কোমল ও শিথিল।
থ থরহরি থরহরি [ thara-hari ] বিণ. থরথর করে কাঁপছে এমন (তার তখন থরহরি কম্প লেগেছে)। ☐ ক্রি-বিণ. থরথর করে (ভয়ে সে থরহরি কাঁপছে)। [প্রাকৃ. থরহরিঅ]।
থ থরথর থরথর [ thara-thara ] অব্য. (উচ্চা. থর্থর্) প্রবল কম্পনের ভাব (থরথর করে কাঁপা)। ☐ বিণ. (উচ্চা. থরোথরো) কম্পমান (থরথর দেহ)। ☐ ক্রি-বিণ. থরথর করে (‘রাই কাঁপে থরথর’: চণ্ডী)। [দেশী]। থরথরানি বি. থরথর করে কাঁপুনি। থরথরি ক্রি-বিণ. (কাব্যে) থরথর করে।
থ থর থর [ thara ] বি. ১. স্তর, থাক (থরে থরে সাজানো); ২।. লোল মাংস (পেটে থর নেমেছে)। [সং. স্তর]। থরেবিথরে ক্রি.-বিণ. নানা স্তরে সাজিয়ে (‘সকলি দিলাম তুলে থরে-বিথরে’: রবীন্দ্র)।
থ থমথম থমথম [ thama-thama ] অব্য. ১. নিস্তব্ধতা ও ভয়াবহতাসূচক (চার দিক কেমন থমথম করছে); ২. জলভারাক্রান্ত বা রসস্হ হওয়ার ভাব (আকাশ থমথম করছে, শরীর থমথম করছে)। [দেশি]। থমথমে বিণ. ১. নিস্তব্ধ ও ভীতিজনক; ২. গম্ভীর।
থ থমকানো থমকানো ক্রি. চলতে চলতে বা কাজ করতে করতে হঠাত্ থেমে যাওয়া (কী ব্যাপার, থমকে গেলে কেন?)। ☐ বি. উক্ত অর্থে।