তেঁএ

তেঁএ [ tēmē ] অব্য. (প্রা. বাং.) তদ্দ্বারা। [সং. তেন]। তেঁ2, তেঁই, তেঁউ, তেঁএ [ tē2, n̐tēm̐i, tēm̐u, tēm̐ē ] অব্য. (প্রা. বাং.) তাই, সেইজন্য, তজ্জন্য (‘অনেকের পতি তেঁই পতি মোর বাম’: ভা. চ.)। [সং. তেন]।

তেউটে

তেউটে [ tēuṭē ] বি. খেসারি ও অন্যান্য রকমের মিশ্রিত ডাল। [সং. ত্রিপুটাদি]।

তেইশে

তেইশে বি. বিণ. মাসের তেইশ তারিখ বা তারিখের।

তেইশ

তেইশ [ tēiśa ] বি. বিণ. ২৩ সংখ্যা বা সংখ্যক। [সং. ত্রয়োবিংশ]। তেইশে বি. বিণ. মাসের তেইশ তারিখ বা তারিখের।

তৃষ্য

তৃষ্য [ tṛṣya ] বিণ. ১. কাম্য, বাঞ্ছনীয়; ২. লোভনীয়। [সং.√ তৃষ্ + য]।

তৃপ্তি

তৃপ্তি বি. সন্তুষ্টি, তৃষ্ণা বা কামনার নিবৃত্তি।

তৃপ্ত

তৃপ্ত [ tṛpta ] বিণ. সন্তুষ্ট, কামনা ও ইচ্ছা পূর্ণ হওয়ার ফলে আনন্দিত। [সং. √ তৃপ্ + ত]। স্ত্রী. তৃপ্তা। তৃপ্তি বি. সন্তুষ্টি, তৃষ্ণা বা কামনার নিবৃত্তি।

তৃতীয় বিশ্ব

তৃতীয় বিশ্ব [ tṛtīẏa biśba ] বি. উন্নত ও শক্তিশালী ধনতান্ত্রিক আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি এবং রাশিয়া ইত্যাদি দেশ ব্যতীত বিশ্বের (প্রধানত এশিয়া ও আফ্রিকার) বিপুলসংখ্যক অনুন্নত বা উন্নতিশীল দেশের সমষ্টিগত নাম। [ইং. Third World এর অনুবাদ]।

তৃতীয়া

তৃতীয়া বিণ. (স্ত্রী.) তৃতীয় অর্থে। ☐ বি. তিথিবিশেষ।