ত তৃতীয় তৃতীয় [ tṛtīẏa ] বিণ. ৩ সংখ্যার পূরক বা সংখ্যক। [সং. ত্রি + তীয়]। তৃতীয়া বিণ. (স্ত্রী.) তৃতীয় অর্থে। ☐ বি. তিথিবিশেষ।
ত তূষ্ণীম্ভাব তূষ্ণীম্ভাব [ tūṣṇīmbhāba ] বি. মৌন, নীরবতা। [সং. তূষ্ণীম্ + √ ভূ + অ]। তূষ্ণীম্ভূত বিণ. মৌনী, নীরব।
ত তূলিকা তূলি, তূলিকা [ tūli, tūlikā ] বি. লোমাদি দ্বারা প্রস্তুত চিত্রকরের বর্তিকা বা লেখনী, বুরুশ, তুলি। [সং. √ তূল্ + ই, ইক্ + আ]।
ত তূলি তূলি, তূলিকা [ tūli, tūlikā ] বি. লোমাদি দ্বারা প্রস্তুত চিত্রকরের বর্তিকা বা লেখনী, বুরুশ, তুলি। [সং. √ তূল্ + ই, ইক্ + আ]।
ত তূর্ণ তূর্ণ [ tūrṇa ] ক্রি-বিণ. শীঘ্র, সত্বর। ☐ বিণ. দ্রুত। [সং. √ ত্বর্ + ত]। তূর্ণপত্র বি. সত্বর পৌঁছানো হয় এমন চিঠি, express letter.
ত তূর্য তূরী, তূর্য [ tūrī, tūrya ] বি. ভারতের প্রাচীন রণবাদ্যবিশেষ, রণশিক্ষা (‘থেমে গেল রণতুর্য’: রবীন্দ্র)। [সং. √ তূর্ + অ (অচ্) + ঈ, য]।
ত তূরী তূরী, তূর্য [ tūrī, tūrya ] বি. ভারতের প্রাচীন রণবাদ্যবিশেষ, রণশিক্ষা (‘থেমে গেল রণতুর্য’: রবীন্দ্র)। [সং. √ তূর্ + অ (অচ্) + ঈ, য]।