ত্রিশঙ্কু

ত্রিশঙ্কু বি. 1 জনৈক পৌরাণিক রাজা-ইনি সশরীরে স্বর্গে যেতে অসমর্থ হয়ে শেষে স্বর্গ-মর্ত্যের অন্তরালে নক্ষত্রলোকে অবস্হান করতে বাধ্য হয়েছিলেন; 2 (আল.) অনিশ্চিত অবস্হায় পড়েছে এমন ব্যক্তি (আমার এখন ত্রিশঙ্কু অবস্হা)।

ত্রিশূল

ত্রিশূল বি. তিনটি সূক্ষ্ম ফলকবিশিষ্ট অস্ত্রবিশেষ, শিবের অস্ত্র।

ত্রিসংসার

ত্রিসংসার বি. স্বর্গ, মর্ত্য, পাতাল; ত্রিভুবন (ত্রিসংসারে তার কেউ নেই)।

ত্রিসন্ধ্যা

ত্রিসন্ধ্যা বি. প্রাতঃকাল মধ্যাহ্ন অপরাহ্ন এই তিন বেলা।

ত্রিসীমানা

ত্রিসীমা, ত্রিসীমানা বি. 1 তিন প্রান্ত; 2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)।