ত্রিভঙ্গ

ত্রিভঙ্গ বিণ. শরীরের তিন স্হানে বক্রতাযুক্ত। ☐ বি. শ্রীকৃষ্ণ।

ত্রিভুজ

ত্রিভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র। বিষমবাহু ত্রিভুজ – যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। সমকোণী ত্রিভুজ – যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। সমদ্বিবাহু ত্রিভুজ – যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমবাহু ত্রিভুজ – যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান। সূক্ষ্মকোণী ত্রিভুজ – যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ।

ত্রিমাত্রিক

ত্রিমাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ আছে এমন, ত্রিঘাত।

ত্রিমূর্তি

ত্রিমূর্তি বি. ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; এই তিন দেবতার যুক্তমূর্তি; (ব্যঙ্গে) তিন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিন ব্যক্তি একত্রে।

ত্রিযামা

ত্রিযামা বি. 1 রাত্রি; 2 তিন যাম অর্থাত্ প্রহরবিশিষ্ট রাত্রি-বস্তুত চার যামে এক রাত্রি হয়, কিন্তু প্রথম প্রহরের প্রথমার্ধ ও শেষ প্রহরের শেষার্ধ যথাক্রমে সন্ধ্যা ও উষার মধ্যে ধরা হয় বলে রাত্রিকে ত্রিযামা বলা হয়।

ত্রিরত্ন

ত্রিরত্ন বি. বুদ্ধ ধর্ম ও সংঘ; বৌদ্ধদের এই তিন পবিত্র বস্তু।

ত্রিরাত্র

ত্রিরাত্র বি. 1 তিন রাত্রি; 2 মধ্যবর্তী দুই দিনের সঙ্গে তিন রাত্রি; 3 তিন রাত্রিব্যাপী উপবাস বা উত্সব।