তেলা

তেলা [ tēlā ] বিণ. ১. তৈলাক্ত; ২. মসৃণ, পিচ্ছিল (তেলা মাথা)। [বাং. তেল + আ]। তেলা মাথায় তেল দেওয়া — ক্রি. বি. যার প্রচুর আছে তাকে আরও দেওয়া।

ত্রিংশত্তম

ত্রিংশত্তম বিণ. ত্রিংশ, ত্রিশসংখ্যক (ত্রিংশত্তম অধ্যায়)।

ত্রিংশত্

ত্রিংশত্ বি. বিণ. ৩ সংখ্যা বা সংখ্যক, ত্রিশ।

ত্রিংশ

ত্রিংশ [ triṃśa ] বিণ. ৩ সংখ্যক বা ৩ সংখ্যার পূরক। [সং. ত্রিংশত্ + অ]। ত্রিংশত্ বি. বিণ. ৩ সংখ্যা বা সংখ্যক, ত্রিশ। ত্রিংশত্তম বিণ. ত্রিংশ, ত্রিশসংখ্যক (ত্রিংশত্তম অধ্যায়)। স্ত্রী. ত্রিংশত্তমী।

তোষামুদে

তোষামুদে বিণ. চাটুকার, খোশামোদ করতে অভ্যস্ত এমন।

তোষামোদ

তোষামোদ [ tōṣāmōda ] বি. ১. মনোরঞ্জন; ২. খোশামোদ, চাটুবৃত্তি, স্তাবকতা, মোসাহেবি। [সং. তোষ + আমোদ, খোশামোদ শব্দের প্রভাবে গঠিত]। তোষামুদে বিণ. চাটুকার, খোশামোদ করতে অভ্যস্ত এমন।

তালেগোলে

তালেগোলে [ tālē-gōlē ] ক্রি-বিণ. বিশৃঙ্খলার মধ্যে, গোলমালের মধ্যে (তালেগোলে আসল কথাটাই ভুলে গেছি)। [বাং. তাল১ + এ + গোল (গোলমাল) + এ]।

তালাক

তালাক [ tālāka ] বি. ১. মুসলমানদের বিবাহবিচ্ছেদ; ২. স্ত্রী-ত্যাগ (বউকে তালাক দিয়েছে)। [আ. তলাক্]।