তেলকুচকুচে

তেলকুচকুচে, তেলচুকচুকে বিণ. যেন বেশি করে তেল মাখা বা মাখানো হয়েছে এমন চকচকে।

তেলকাপড়

তেলকাপড় বি. যে-কাপ়ড় পরে স্নানের আগে গায়ে তেল মাখা হয়।

তেলকাজলা

তেলকাজলা বিণ. তেলতেলা ও কালো (তেলকাজলা মেয়ে, তেলকাজলা গা)।

তেল মাখানো

তেল মাখানো বি. ক্রি. ১. (অন্যের শরীরে) তেল লাগানো; ২. (আল.) হীনভাবে তোষামোদ করা।

তেল

তেল [ tēla ] বি. ১. তৈল; তিল সরিষা নারকেল প্রভৃতির নির্যাস; ২. (ব্যঙ্গে) তেজ বা অহংকার (তার খুব তেল বেড়েছে)। [সং. তৈল]। তেল দেওয়া ক্রি. বি. ১. যন্ত্রাদিতে তেল বা তৈলাক্ত পদার্থ লাগানো; ২. (আল.) হীনভাবে তোষামোদ করা। তেল মাখানো বি. ক্রি. ১. (অন্যের শরীরে) তেল লাগানো; ২. (আল.) হীনভাবে তোষামোদ করা। তেলে-বেগুনে জ্বলে ওঠা বি. ক্রি. অত্যন্ত রেগে যাওয়া। তেলকাজলা বিণ. তেলতেলা ও কালো (তেলকাজলা মেয়ে, তেলকাজলা গা)। তেলকাপড় বি. যে-কাপ়ড় পরে স্নানের আগে গায়ে তেল মাখা হয়। তেলকুচকুচে, তেলচুকচুকে বিণ. যেন বেশি করে তেল মাখা বা মাখানো হয়েছে এমন চকচকে। তেলচিটে বিণ. তৈলাক্ত ও মলিন। তেলতেলা, তেলতেলে...

তেল দেওয়া

তেল দেওয়া ক্রি. বি. ১. যন্ত্রাদিতে তেল বা তৈলাক্ত পদার্থ লাগানো; ২. (আল.) হীনভাবে তোষামোদ করা।

তেলাকুচো

তেলাকুচা, (কথ্য) তেলাকুচো [ tēlā-kucā, (kathya) tēlā-kucō ] বি. পটোলের মতো ফলবিশেষ, বিম্বফল যা পাকলে রক্তবর্ণ হয়। [বাং. তেলা (তৈলবত্ মসৃণ) + কুচা (=কুঁচ ফলের মতো লাল)]।

তেলাকুচা

তেলাকুচা, (কথ্য) তেলাকুচো [ tēlā-kucā, (kathya) tēlā-kucō ] বি. পটোলের মতো ফলবিশেষ, বিম্বফল যা পাকলে রক্তবর্ণ হয়। [বাং. তেলা (তৈলবত্ মসৃণ) + কুচা (=কুঁচ ফলের মতো লাল)]।