ত তিষ্ঠোনো তিষ্ঠোনো, তিষ্ঠানো [ tiṣṭhōnō, tiṣṭhānō ] ক্রি. বি. টিকে থাকা, বেশিক্ষণ বাস করা বা অবস্হান করা (মশার কামড়ে এখানে তিষ্ঠানো দায়, ছেলেটা দুদণ্ড তিষ্ঠোতে দেয় না)। [বাং. √ তিষ্ঠা < সং. অতসী]।
ত তিলোত্তমা তিলোত্তমা [ tilōttamā ] বি. সুন্দ ও উপসুন্দ নামে দুই অসুর বধের জন্য ব্রহ্মার নির্দেশে বিশ্বকর্মা তিল তিল করে সৃষ্টির যাবতীয় সৌন্দর্য আহরণপূর্বক যে অপ্সরাকে নির্মাণ করেছিলেন। [সং. তিল + উত্তমা]।
ত তিলেক তিলেক [ tilēka ] বি. তিলমাত্র, সামান্য অংশও। ☐ বিণ. অত্যল্প, বিন্দুমাত্র (জীবনে তিলেক সুখ পেলাম না)। ☐ ক্রি-বিণ. 1 ক্ষণমাত্র, ক্ষণকাল (তিলেক দাঁড়াও); 2 একটুও (তোমাকে সে তিলেক সহ্য করতে পারে না)। [সং. তিল + এক (বাং. সন্ধি)]।
ত তিলাঞ্জলি তিলাঞ্জলি [ tilāñjali ] বি. 1 মৃত আত্মার তৃপ্তির জন্য তার জীবিত বংশধরের দ্বারা তিল ও জল অঞ্জলি করে তর্পণ; 2 (আল.) সম্পূর্ণ সম্পর্কচ্ছেদ, সম্বন্ধত্যাগ (‘তিলাঞ্জলি দিঁলু কুললাজে’: অনন্তদাস)। [সং. তিল + অঞ্জলি-তু. তিনাঞ্জলি]।