তীবর

তীবর [ tībara ] বি. 1 তেয়র বা তেওর জাতি, জেলে জাতি; 2 ব্যাধ। [সং. √ তৃ + বর]। স্ত্রী. তীবরী।

তীক্ষ্ণ

তীক্ষ্ণ [ tīkṣṇa ] বিণ. 1 অত্যন্ত ধারানো, শাণিত (তীক্ষ্ণ ছুরি); 2 সূক্ষ্মাগ্র, ছুঁচলো (তীক্ষ্ণ কাঁটা); 3 সমস্ত বিষয়ের গভীরে প্রবেশ করতে পারে এমন (তীক্ষ্ণ বুদ্ধি); 4 প্রখর, উগ্র, তীব্র (তীক্ষ্ণ রৌদ্র, তীক্ষ্ণ স্বর, তীক্ষ্ণ বিষ); 5 সতর্ক, সজাগ (তীক্ষ্ণ দৃষ্টি)। [সং. √ তিজ্ + স্ন]। স্ত্রী. তিক্ষ্ণা। বি. তীক্ষ্ণতা, তীক্ষ্ণত্ব। তীক্ষ্ণলৌহ, তীক্ষ্ণায়স বি. ইস্পাত।

তিষ্যা

তিষ্যা বি. (স্ত্রী.) তিষ্যনক্ষত্রযুক্ত পূর্ণিমা।

তিষ্য

তিষ্য [ tiṣya ] বি. নক্ষত্রবিশেষ, পুষ্যানক্ষত্র। [সং. √ তুষ্ (তুষ্ট করা) + ক্যপ্]। তিষ্যা বি. (স্ত্রী.) তিষ্যনক্ষত্রযুক্ত পূর্ণিমা।

তিষ্ঠানো

তিষ্ঠোনো, তিষ্ঠানো [ tiṣṭhōnō, tiṣṭhānō ] ক্রি. বি. টিকে থাকা, বেশিক্ষণ বাস করা বা অবস্হান করা (মশার কামড়ে এখানে তিষ্ঠানো দায়, ছেলেটা দুদণ্ড তিষ্ঠোতে দেয় না)। [বাং. √ তিষ্ঠা < সং. অতসী]।