ঢলা
ঢলা [ ḍhalā ] ক্রি. বি. ১. হেলে পড়া (সূর্য পশ্চিমে ঢলেছে); ২. ঝোঁকা (ঘুমে ঢলে পড়েছে); ৩. পক্ষপাতী হওয়া (সে তার বন্ধুর দিকে ঢলেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঢল + আ-তু. হি. ঢল্না]। ঢলাঢলি বি. ১. অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); ২. কেলেঙ্কারি। ঢলানে বিণ. কেলেঙ্কারি করে এমন। ঢলানো বি. ক্রি. ১. হেলানো; ঝোঁকানো; ২. কেলেঙ্কারি করা।
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে (সচ. খেদোক্তিতে) যার ভাগ্য মন্দ তার কোনো অবস্হাতেই ভালো কিছু হতে পারে না।