ঢিমাতেতালা
ঢিমাতেতালা বি. ১. সংগীতের তালবিশেষ, বিলম্বিত ত্রিতাল; ২. (আল.) অতি ধীর গতি, মন্হর গতি; উদ্যমহীনতা (এত ঢিমেতেতালায় চললে এ কাজ সহজে শেষ হবে না)।
ঢিমা
ঢিমা, (কথ্য) ঢিমে [ ḍhimā, ḍhimē ] বিণ. ১. মৃদু, ক্ষীণ (ঢিমে আওয়াজ); ২. মন্হর, বিলম্বিত (ঢিমা তালের গান); ৩. উদ্যমহীন; অলস, চটপটে নয় এমন (লোকটা ভারী ঢিমে)। [হি. ধীমা]। ঢিমাতেতালা বি. ১. সংগীতের তালবিশেষ, বিলম্বিত ত্রিতাল; ২. (আল.) অতি ধীর গতি, মন্হর গতি; উদ্যমহীনতা (এত ঢিমেতেতালায় চললে এ কাজ সহজে শেষ হবে না)।