ডাকহরকরা

ডাকহরকরা বি. ডাকের থলি এক স্হান থেকে অন্য স্হানে বহনকারী কর্মচারী।

ডেক

ডেক১ [ ḍēka ] বি. জাহাজ বা স্টিমারের পাটাতন বা মেঝে। [ইং. deck]। ডেকচেয়ার বি. জাহাজ বা স্টিমারের ডেকে পেতে বসার উপযুক্ত হালকা চেয়ার। ডেক২, ডেগ [ ḍēka, ḍēga ] বি. ধাতুনির্মিত বড় হাঁড়ি। [ফা. দেঘ্]। ডেকচি বি. ছোট হাঁড়ি, ডেক-এর চেয়ে ছোট রন্ধনপাত্রবিশেষ। [ফা. দেঘ্ + তুর. চি]।

ডেকচেয়ার

ডেকচেয়ার বি. জাহাজ বা স্টিমারের ডেকে পেতে বসার উপযুক্ত হালকা চেয়ার।

ডেগ

ডেক২, ডেগ [ ḍēka, ḍēga ] বি. ধাতুনির্মিত বড় হাঁড়ি। [ফা. দেঘ্]।

ডেকচি

ডেকচি বি. ছোট হাঁড়ি, ডেক-এর চেয়ে ছোট রন্ধনপাত্রবিশেষ। [ফা. দেঘ্ + তুর. চি]।

ডুরি

ডুরি১ [ ḍuri ] বি. (আঞ্চ.) নৌকা থেকে জল সেঁচে ফেলবার ছোট পাত্র। [দেশি]। ডুরি২ [ ḍuri ] বি. ১. সরু দড়ি, সুতো, ডোর; ২. বন্ধন; ৩. বাঁধবার দি (‘কর্মডুরি দে মা কেটে; রা. প্র.)। [হি. ডোর + বাং. ই (ক্ষুদ্রার্থে)]।

ডিম্ব

ডিম্ব [ ḍimba ] বি. ১. ডিম, অণ্ড; ২. (বিরল) বিদ্রোহ, বিপ্লব। [সং. √ ডিম্ব্ + অ]। ডিম্বকোষ বি. পুষ্পযোনি। ডিম্বজ বিণ. ডিম থেকে জাত বা উত্পন্ন। ডিম্বাকার বিণ. ডিমের মতো আকারবিশিষ্ট। ডিম্বাণু বি. ডিম্বাশয়ের মধ্যস্হ কোষ বা রজোডিম্ব যা ভ্রূণে পরিণত হয়, ovum (বি. প.)। ডিম্বাশয় বি. স্ত্রী-জীবের রজোডিম্বের আধার; (উদ্ভিদ.) বীজকোষ, ovary (বি. প.)।

ডিম্বজ

ডিম্বজ বিণ. ডিম থেকে জাত বা উত্পন্ন।