ড ডিসট্রিক্ট ডিসট্রিক্ট [ ḍisa-ṭrikṭa ] বি. জেলা। [ইং. district]। ডিসট্রিক্ট বোর্ড বি. জেলার উন্নয়ন সাধনার্থে স্বয়ংশাসিত সমিতিবিশেষ। ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট বি. জেলাশাসক।
ড ডিসটেম্পার ডিসটেম্পার [ ḍisa-ṭēmpāra ] বি. দেওয়াল ইত্যাদি পালিশ করার কাজে ব্যবহৃত রংবিশেষ। [ইং. distemper]।
ড ডিসচার্জ ডিসচার্জ [ ḍisa-cārja ] বিণ. বরখাস্ত, বাতিল (চাকরি থেকে ডিসচার্জ হয়ে গেছে)। [ইং. discharge]।
ড ডিসকাস ডিসকাস [ ḍisa-kāsa ] বি. ক্রীড়া প্রতিযোগিতায় দূরে নিক্ষেপ করার জন্য ব্যবহৃত লোহার ভারী চাকা। [ইং. discus]।
ড ডিমাই ডিমাই [ ḍimāi ] বি. কাগজের মাপবিশেষ, বাইশ ইঞ্চি লম্বা ও আঠারো ইঞ্চি চওড়া-এই মাপ। ☐ বিণ. কাগজের এই মাপবিশিষ্ট। [ইং. demy]।
ড ডিমিডিমি ডিমিডিমি [ ḍimi-ḍimi ] ক্রি-বিণ. ডিমডিম করে (ডিমিডিমি বাজছে)। ☐ বি. ডিমডিম শব্দ, ডমরুধ্বনি। [ধ্বন্যা.]।
ড ডিভিসন ডিভিসন [ ḍibhi-sana ] বি. ১. দুই বা ততোধিক ব্রিগেডের মিলিত সৈন্য; ২. বিভাগ (প্রথম ডিভিসন)। [ইং. division]।