ঝ ঝিঁঝিট ঝিঁঝিট, ঝিঁঝোটি [ jhinjhiṭa, jhinjhōṭi ] বি. সংগীতের সন্ধ্যাকালীন রাগিণীবিশেষ। [হি. ঝিংঝোটী]।
ঝ ঝিকে মেরে বউকে শেখানো ঝিকে মেরে বউকে শেখানো ক্রি. বি. পরের উপর রাগ করে আপনজনকে শাস্তি দিয়ে পরোক্ষে মনের ভাব প্রকাশ করা।
ঝ ঝি ঝি [ jhi ] বি. ১. কন্যা, মেয়ে (মায়ে ঝিয়ে মিলে); ২. পরিচারিকা, দাসী। [পা. ধীতা < সং. দুহিতা]। ঝিকে মেরে বউকে শেখানো ক্রি. বি. পরের উপর রাগ করে আপনজনকে শাস্তি দিয়ে পরোক্ষে মনের ভাব প্রকাশ করা।
ঝ ঝালি ঝালি [ jhāli ] বি. ১. ঝুলন খেলা; ২. নালা নর্দমা প্রভৃতির মুখের গর্ত; ৩. জমিতে সেচনের জল ধরে রাখার জন্য খোঁড়া গর্ত; ৪. ঝুলি, পেটিকা। [দেশি]।
ঝ ঝালস ঝালস [ jhālasa ] বি. (আঞ্চ.) রোদের তাপ; গ্রীষ্মের খরতাপ (এই ঝালসে পথে বেরোনো দায়)। [ঝলসা দ্র]।
ঝ ঝালর ঝালর [ jhālara ] বি. ১. কাপড়ের তৈরি পোশাকে শয্যা চাঁদোয়া প্রভৃতির কারুকার্যময় ও কুঞ্চিত প্রান্তদেশ (চাঁদোয়ার ঝালর); ২. অলংকারাদির কারুকার্যময় ঝুলন্ত ও দোদুল্যমান অংশ। [সং. ঝল্লরী]।
ঝ ঝারা ঝারা [ jhārā ] বি. ১. মাটি ফুলের চারা ইত্যাদির উপর জলসেচন করার বহুছিদ্রযুক্ত জলপাত্র; ২. ওই জলপাত্র দ্বারা জলসেচন বা তা থেকে জলের ক্ষরণ। [সং. ধারা]।