ঝ

ঝিমকিনি

ঝিমকিনি [ jhimakini ] বি. ১. ক্ষীণ ধারায় বৃষ্টি; ২. তন্দ্রার আবেশ বা ঢুলুনি, ঝিমুনি। [দেশি]।
ঝ

ঝিনুক

ঝিনুক [ jhinuka ] বি. ১. শুক্তি; ২. শিশুকে দুধ খাওয়াবার জন্য ঝিনুকের মতো চামচবিশেষ। [দেশি]।
ঝ

ঝিনঝিন

ঝিনঝিন [ jhina-jhina ] বি. রক্তচলাচল বন্ধ হওয়ার জন্য শরীরের কোনো স্হানে অসাড়তা বা ঈষত্ যন্ত্রণা ও কম্পনের অনভূতি (হাত-পা ঝিনঝিন করা)। [ধ্বন্যা.]।
ঝ

ঝিণ্টি

ঝিণ্টি [ jhiṇṭi ] বি. ঝাঁটি ফুল বা তার গাছ। [সং. ঝিণ্টী]।
ঝ

ঝিকুর

ঝিকুট, ঝিকুর [ jhikuṭa, jhikura ] বি. মাস্তষ্ক; মাথার ভিতরে নরম অংশ, ঘিলু। [দেশি]। ঝিকুর নড়া ক্রি. বি. মাথা খারাপ হওয়া।
ঝ

ঝিকুট

ঝিকুট, ঝিকুর [ jhikuṭa, jhikura ] বি. মাস্তষ্ক; মাথার ভিতরে নরম অংশ, ঘিলু। [দেশি]। ঝিকুর নড়া ক্রি. বি. মাথা খারাপ হওয়া।
ঝ

ঝিঁঝোটি

ঝিঁঝিট, ঝিঁঝোটি [ jhinjhiṭa, jhinjhōṭi ] বি. সংগীতের সন্ধ্যাকালীন রাগিণীবিশেষ। [হি. ঝিংঝোটী]।
ঝ

ঝিঁঝিট

ঝিঁঝিট, ঝিঁঝোটি [ jhinjhiṭa, jhinjhōṭi ] বি. সংগীতের সন্ধ্যাকালীন রাগিণীবিশেষ। [হি. ঝিংঝোটী]।
ঝ

ঝিঙুর

ঝিঙুর [ jhiṅura ] বি. ঝিঁঝিপোকা। [হি. ঝিঙ্গুর]।