ঝেঁটানো

ঝেঁটা, ঝেঁটানো [ jhēnṭā, jhēnṭānō ] যথাক্রমে ঝ্যাঁটা ও ঝ্যাঁটানো -র বানানভেদ।

ঝেঁটা

ঝেঁটা, ঝেঁটানো [ jhēnṭā, jhēnṭānō ] যথাক্রমে ঝ্যাঁটা ও ঝ্যাঁটানো -র বানানভেদ।

ঝোলামালা

ঝোলামালা বি. ভিখারি বৈষ্ণবের ভিক্ষার ঝুলি ও কণ্ঠের মালা।

ঝোলা

ঝোলা১ [ jhōlā ] বিণ. ঝোলের মতো, পাতলা (ঝোলা গুড়)। [বাং. ঝোল + আ]। ঝোলা২ [ jhōlā ] বিণ. ঢোলা; লম্বা ও ঢিলা (ঝোলা জামা, ঝোলা আস্তিন)। [বাং. ঝুল + আ]। ঝোলা৩ [ jhōlā ] বি. বড় থলি বা ঝুলি (ঝোলার মধ্যে কী আছে?)। [হি. ঝোলী]। ঝোলাঝুলি বি. ছোট বড় সবরকমের থলি। ঝোলামালা বি. ভিখারি বৈষ্ণবের ভিক্ষার ঝুলি ও কণ্ঠের মালা। ঝোলা৪, ঝোলানো১ [ jhōlā, jhōlānō ] যথাক্রমে ঝুলা ও ঝুলানো -র চলিত রূপ। ঝোলানো২ [ jhōlānō ] ক্রি. বি. (কথ্য) অসুবিধায় বা অস্বস্তিতে ফেলা (তোমাকে বিশ্বাস করে দায়িত্ব দিচ্ছি, আমাকে ঝোলাবে না তো?)। [বাং. ঝুলা + নো]।

ঝোপঝাড়

ঝোপঝাড় বি. ছোট গাছের ঝাড় জঙ্গল।

ঝোপ

ঝোপ [ jhōpa ] বি. ছোট মাছের ঝাড় বা জঙ্গল; গুল্ম। [সং. ক্ষুপ]। ঝোপঝাড় বি. ছোট গাছের ঝাড় জঙ্গল। ঝোপ বুঝে কোপ (আল.) সুযোগ ও অবস্হা বুঝে ব্যবস্হা।

ঝোঁক ধরা

ঝোঁক ধরা [ jhōnka dharā ] ক্রি. বি. বায়না করা, কিছু পাবার জন্য আবদার বা দাবি করা।

ঝোঁক

ঝোঁক [ jhōnka ] বি. ১. ঝুঁকে থাকার ভাব; ২. নীচের দিকে টান; আকর্ষণ; ৩. পক্ষপাত; ৪. শখ, আগ্রহ (ছবি আঁকায় তার একেবারেই ঝোঁক নেই, দেশভ্রমণের ঝোঁক); ৫. ঘোর, প্রভাব (নেশার ঝোঁক)। [বাং. ঝুঁকা < হি. ঝুঁকা]। ঝোঁক ধরা [ jhōnka dharā ] ক্রি. বি. বায়না করা, কিছু পাবার জন্য আবদার বা দাবি করা।