জন্মাবচ্ছিন্ন
জন্মাবচ্ছিন্ন [ janmābacchinna ] বিণ. চিরজীবনব্যাপী; জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে বা ঘটে এমন। [সং. জন্ম + অবচ্ছিন্ন]।
জগদ্বরেণ্য
জগদ্বরেণ্য [ jagadbarēṇya ] বিণ. সারা জগতের বরেণ্য বা সম্মাননীয়; পৃথিবীব্যাপী খ্যাতিসম্পন্ন। [সং. জগত্ + বরেণ্য]।
জগদ্ধাত্রী
জগদ্ধাত্রী [ jagaddhātrī ] বি. ১. পৃথিবীর ধাত্রী বা পালয়িত্রী; ২. দুর্গাদেবী; ৩. পরমেশ্বরী। [সং. জগত্ + ধাত্রী]।
জন্মাধিকার
জন্মাধিকার [ janmādhi-kāra ] বি. সহজাত অধিকার, যে অধিকার নিয়ে মানুষ জন্মায় (আমার জন্মাধিকার কে কেড়ে নেবে?)। [সং. জন্ম + অধিকার]।