জগন্ময়

জগন্ময় [ jaganmaẏa ] বিণ. বিশ্বব্যাপক। ☐ বি. পরমেশ্বর। [সং. জগত্ + ময়]। জগন্ময়ী বিণ. (স্ত্রী.) বিশ্বব্যাপিনী। ☐ বি. (স্ত্রী.) বিশ্ব জুড়ে বিরাজ করছেন এমন শক্তি; আদ্যাশক্তি; পরমেশ্বরী।

জগন্মণ্ডল

জগন্মণ্ডল [ jaganmaṇḍala ] বি. ১. ভূমণ্ডল, পৃথিবী; ২. নিখিল সৃষ্টি। [সং. জগত্ + মণ্ডল]।

জপিত

জপিত [ japita ] বিণ. জপ করা হয়েছে এমন (জপিত নাম)। [সং. √ জপ্ + ত]।

জগন্নিবাস

জগন্নিবাস [ jagannibāsa ] বি. ১. যিনি জগতের বা সর্বজনের নিবাস আধার বা আশ্রয়; ঈশ্বর; ২. শ্রীকৃষ্ণ; ৩. বিষ্ণু। [সং. জগত্ + নিবাস]।

জন্মিত

জন্মিত [ janmita ] বিণ. (পিতার সন্তানরূপে) জাত; (কিছু থেকে) উত্পন্ন। [বাং. √ জন্ম্ + ইত]।

জন্মাষ্টমী

জন্মাষ্টমী [ janmāṣṭamī ] বি. শ্রীকৃষ্ণের জন্মতিথি, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী। [সং. জন্ম + অষ্টমী]।

জগন্নাথ

জগন্নাথ [ jagannātha ] বি. ১. পৃথিবীর প্রভু; পরমেশ্বর; ২. বিষ্ণু; ৩. শ্রীকৃষ্ণ; ৪. পুরীর মন্দিরের বিষ্ণুমূর্তি। [সং. জগত্ + নাথ]। জগন্নাথক্ষেত্র বি. ১. পুরীধাম; ২. জাতিবিচারহীন পুণ্যভূমি।

জন্মায়তি

জন্মায়তি [ janmāẏati ] বিণ. চিরসধবা। [সং. জন্ম + বাং. আয়তি (আয়ুষ্মতী)]।

জন্মাবধি

জন্মাবধি [ janmābadhi ] ক্রি-বিণ. জন্মকাল থেকে, আজন্ম (জন্মাবধি এই কথা শুনে আসছি)। [সং. জন্ম + অবধি (থেকে)]।