জ জাগতিক জাগতিক [ jāgatika ] বিণ. জগত্ বা ইহলোক সম্বন্ধীয়, পার্থিব (জাগতিক নিয়ম, জাগতিক সুখ-শান্তি)। [সং. জগত্ + ইক]।
জ জিত জিত [ jita ] বিণ. ১. জয় করা হয়েছে এমন, জয়লব্ধ (জিতরাজ্য); ২. পরাজিত (জিতশত্রু); ৩. বশীভূত, নিয়ন্ত্রিত (জিতনিদ্র, জিতেন্দ্রিয়)। ☐ বি. (উচ্চা. জিত্) জয় (হার-জিত, না হয় তোমারই জিত হল)। [সং. √ জি + ক্বিপ্]।
জ জিঞ্জির জিঞ্জির [ jiñjira ] বি. ১. শিকল; ২. কণ্ঠহারে সংলগ্ন সরু ও ছোট সোনার শিকল; ৩. (বিরল) কারাবাস; ৪. দ্বীপান্তর। [ফা. জন্জীর্]।
জ জাগ জাগ [ jāga ] বি. কাঁচা ফল পাকাবার জন্য বা পাট পচাবার জন্য খড় পাতা প্রভৃতির চাপ (পাট জাগ দেওয়া, জাগে পাকানো)। [সং. হি. জকড়]।
জ জাঁদরেল জাঁদরেল [ jāndarēla ] বি. ১. সেনাপতি; ২. মহাবীর। ☐ বিণ. ১. মাতব্বর; ২. জবরদস্ত (জাঁদরেল অফিসার); ৩. মস্ত, প্রকাণ্ড। [ইং. general]।
জ জিজীবিষা জিজীবিষা [ jijībiṣā ] বি. বেঁচে থাকার ইচ্ছা। [সং. √ জীব্ + সন্ + অ + আ]। জিজীবিষু বিণ. বাঁচতে ইচ্ছুক।
জ জাঁকড় জাঁকড় [ jānkaḍ ] বি. অপছন্দ হলে কেনা জিনিস ফেরত দেওয়া হবে এবং দামও ফেরত পাবে এই শর্ত (জিনিসটা জাঁকড়ে কিনেছি)। [হি. জাকড়]।